Friday, April 3, 2026

অবসরের পর বলিউডের হিরো! নেটফ্লিক্সের ভিডিও-তে রোহিতের ছক্কা

Date:

Share post:

টেস্ট-আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা( Rohit Sharma)। বিজয় হাজারেতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন হিটম্যান। তারই মধ্যে নয়া অবতারে ধরা দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ক্রিকেট মাঠের পর এবার নেটফ্লিক্স(Netflix ) কাঁপাতে হাজির রোহিত শর্মা( Rohit Sharma)! জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর শেষ সিজন উপলক্ষে একটি প্রোমো ভিডিওতে দেখা গেল টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে। রোহিতের ভিডিও প্রকাশ্যে আসার পর জোর জল্পনা  শুরু হয়েছে এবার কি বলিউডে পা রাখবেন হিটম্যান!

ফর্মে থাকলে ব্যাট হাতে প্রতিপক্ষ দলের ত্রাস, পাশাপাশি হিটম্যান যে অভিনয় দক্ষতাতেও সমান সাবলীল সেটাও প্রমাণ করেছেন। অনেকে তো মজা করে বলছেন, ২০২৭ বিশ্বকাপের পর রোহিতকে হয়তো বড় পর্দায় হিরো হিসেবেই দেখা যাবে!

ভিডিওর শুরুটা হয় বেশ মজার। ভিডিওতে রোহিতকে দেখা গিয়েছে সাজঘরের কোচ হিসাবে। সাজঘরে শ্রেয়াস আইয়ারদের সেই বিখ্যাত নাচ ‘কই সেহরি বাবু’র তালে নাচছেন ক্রিকেটাররা। হঠাৎ  ঘরে ঢুকে সেই চেনা মেজাজে ধমক দেন রোহিত।

রহস্য আর কমেডির মিশেলে রোহিত খেলোয়াড়দের সতর্ক করেন যে সামনেই বড় ‘ফাইনাল’, কারণ এবারের প্রতিপক্ষ কোনো বোলার নয়,  বরং সিরিজের ভয়ঙ্কর ভিলেন ‘ভেকনা’।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...