Saturday, June 6, 2026

পার্থ ভৌমিকের ভাবনায় কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অভিনব উদ্যোগ! হবু কনেদের জন্য ‘দুয়ারে বেনারসি’

Date:

Share post:

হবু কনেদের জন্য অভিনব উদ্যোগ নৈহাটি (Naihati) বিধানসভার কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের। ‘দুয়ারে বেনারসি’ নামে চালু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রূপশ্রী প্রকল্প চালু করেছেন। এই অভিনব ভাবনার কথা প্রথম বলেন স্থানীয় তৃণমূল (TMC) সাংসদ পার্থ ভৌমিক (Parth Bhowmik)। বিয়ের আগে রাজ্য সরকারের তরফে ২৫০০০ টাকা করে দেওয়া হয়। এবার বিয়ের আগে ‘দুয়ারে বেনারসি’ (Duare Benarasi) প্রকল্প চালু করা হল। তার জন্য বিয়ের আগে পঞ্চায়েতে আবেদন করতে হবে। সোমবার কয়েকজনের হাতে বেনারসি শাড়ি তুলে দেওয়া হয়।

এই প্রকল্প শুরু হয় পঞ্চায়েতের বার্ষিক সাধারণ সভায়। কাঁপা চাকলার গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি নিয়োগী বলেন, “আমাদের পঞ্চায়েত ৪৭ টি জনমুখী প্রকল্পের সঙ্গে যুক্ত আছে।  এই অভিনব ভাবনার কথা প্রথম বলেন আমাদের সাংসদ পার্থ ভৌমিক।” যে মেয়েদের সামনে বিয়ে তাঁরা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করলে এবং বিয়ের প্রমাণ দেখালে তাঁদের হাতে বেনারসি তুলে দেওয়া হবে। এইরকম উদ্যোগ নতুন।
আরও খবরদেব বনাম ইন্ডাস্ট্রি! অভিমানী পোস্ট ঘিরে তুমুল শোরগোল টলিপাড়ায়

কাঁচরাপাড়ার জোনপুরের বাসিন্দা ঝুম্পা রায় জানিয়েছেন, “আমার বাবা নেই। শুনলাম পঞ্চায়েত থেকে বেনারসি (Duare Benarasi) দেওয়া হচ্ছে। সুন্দর বেনারসি। আমি খুব খুশি। খুব উপকার হল।” একই ভাবে উপকৃত হয়েছে গৌরী নাথ। তিনি বলেন, “পঞ্চায়েত থেকে বেনারসি দিচ্ছে ভাবতেই পারছি না। এসে দেখলাম বিবাহ যোগ্য মেয়েরা দুয়ারে বেনারসি প্রকেল্পের মাধ্যমে শাড়ি পাচ্ছেন। পেয়ে খুবই উপকৃত হলাম।”

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...