Saturday, June 27, 2026

ফের টরেন্টোতে খুন ভারতীয় ছাত্র! বিশ্ববিদ্যালয়ের সামনেই গুলি

Date:

Share post:

হিমাংশি খুরানার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের টরেন্টোতে (Toronto) খুন আরেক ভারতীয় যুবক। নিহত পড়ুয়ার নাম শিবাংঙ্ক অবস্থি (২০)। শিবাংঙ্ক টরেন্টো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। বৃহস্পতিবার স্কারবরো ক্যাম্পাসের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সেই সময় আচমকা কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। শিবাংঙ্ক কিছু বুঝে ওঠার আগেই একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে শিবাংঙ্কর মৃত্যুকে কে বা কারা জড়িয়ে আছে তা জানতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে পুলিশ। এক বিবৃতিতে জানানো হয়েছে, কারো কাছে যদি সম্পর্কিত তথ্য থাকে তাহলে 416-808-7400 নম্বরে বা Crime Stoppers-এর সঙ্গে অজ্ঞাত পরিচয়ে 416-222-TIPS(8477) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিবাংঙ্কের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সামাজিক মাধ্যম X হ্যান্ডেলে টরন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেল লিখেছেন যে তাঁরা এই কঠিন সময়ে শিবাংঙ্কের পরিবারের পাশে আছেন। তাঁরা জানিয়েছেন, “”টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছে একজন ভারতীয় ডক্টরেট ছাত্র, মিঃ শিবঙ্ক অবস্থির গুলিবিদ্ধ হয়ে খুনের ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি।” আরও পড়ুন: আবার রাম থেকে বামে মিঠুন চক্রবর্তী? সহাস্যে কী বললেন বিচারক

তবে এবছরে এই নিয়ে কানাডাতে খুনের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১ এ। গত সপ্তাহেই ভারতীয় তরুণী হিমাংশি খুরানার মৃত্যুর ঘটনা সামনে এসেছে। বেশ কয়েকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষপর্যন্ত ওয়েলিংটন স্ট্রিট ওয়েস্ট এলাকার একটি বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আবদুল গাফুরি নামে এক যুবককে গ্রেফতারের নোটিশ জারি করেছে পুলিশ। এরই মধ্যে খুন হলেন শিবাংঙ্ক।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...