Saturday, June 27, 2026

ইতিহাস ক্ষমা করবে না! দলিত-আদিবাসী-সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে গেরুয়া শিবিরকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

ভারতের পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত করছে দক্ষিণপন্থী শক্তিগুলি। আক্রান্ত হচ্ছে দলিত, আদিবাসী, সংখ্যালঘুরা। শুক্রবার, নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) পোস্ট করে গেরুয়া শিবিরকে তুলোধনা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ধর্মের নামে ভেদাভেদেরও তীব্র সমালোচনা করেন অভিষেক।

বিজেপি (BJP) সরকারের আমলে দেশে ধর্মের নামে হানাহানি বেড়েছে বলে অভিযোগ। ভারতের (India) বৈচিত্র্যের ঐক্যের রীতির উপর আঘাত আনে এই নীতি। গণপিটুনি, হুমকি, ঘৃণার পরিবেশ তৈরি করছে গেরুয়া শিবির।
আরও খবররাতের অন্ধকারে সরল আসবাব! ১০ সার্কুলার রোডের বাংলো ছাড়ছে লালু-পরিবার

নিজের এক্স হ্যান্ডেল অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
“ভারতের পরিবেশকে ইচ্ছাকৃতভাবে বিষাক্ত করা হচ্ছে।
ধর্মের আড়ালে ক্ষমতার জোরে ভয়, গণপিটুনি, হুমকি ও ঘৃণার মাধ্যমে দক্ষিণপন্থী শক্তিগুলি প্রকাশ্যে দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে।
যখন ক্ষমতায় থাকা ব্যক্তিরা অপরাধী হয় এবং এই সহিংসতার রক্ষকদের পুরস্কৃত করে, তখন দায়মুক্তি নীতিতে পরিণত হয়। এটি শাসনব্যবস্থা নয়; এটি নৈতিক পতন।
এই আক্রমণগুলি অসাংবিধানিক, অবৈধ এবং ভারতের আমাদের বৈচিত্র্যের ঐক্য ভিত্তিকে ভেঙে দেয়।
নীরবতা হল সহযোগিতা। ইতিহাস একে ক্ষমা করবে না।”

মোদি সরকারের আমলে বারবার আক্রন্ত হয়েছেন সংখ্যালঘুরা। ভারতের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। এই নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এই নিয়ে বছরের শেষে তোপ দাগলেন অভিষেক।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...