Tuesday, April 7, 2026

শীতের সকালে মহানগরীতে দুর্ঘটনা, দুই গাড়ির মুখোমুখি ধাক্কায় গুরুতর জখম ১

Date:

Share post:

শুক্রের সকালে শহর কলকাতায় গাড়ি দুর্ঘটনা (road accident in Hastings crossing )। হেস্টিংস মোড়ের কাছে একটি মুরগি বোঝাই গাড়ির সঙ্গে চারচাকার ধাক্কা লাগে। প্রাইভেট গাড়িটির গতি অত্যন্ত বেশি ছিল। সংঘর্ষের মুহূর্তে এয়ার ব্যাগ খুলে যাওয়ায় কারোর মৃত্যু না হলেও বিকাশ মাহাতো (Bikash Mahato) নামে ২৭ বছরের এক যুবক গুরুতর জখম হয়েছেন।

এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। হালকা কুয়াশার কারণে দৃশ্যমানতার খানিকটা অভাব তো ছিলই তার উপর আবার মুরগি বোঝাই গাড়িটি রংরুটে একেবারে চার চাকার সামনে চলে আসে। প্রাইভেট গাড়ি চালাচ্ছিলেন বিকাশের দাদা বিশাল মাহাতো। পিছনের সিটে আরও দুজন ছিলেন। তাঁরা সকলেই মেটিয়াবুরুজ থেকে হেস্টিংসে আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। মুরগি বোঝাই গাড়িটির চালক পলাতক। তদন্তে নেমেছে হেস্টিংস থানার পুলিশ।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...