Thursday, April 9, 2026

মেলবোর্নে লজ্জা মুক্তি, সাড়ে পাঁচ হাজার দিন পর অজিভূমে টেস্ট জিতল ব্রিটিশরা

Date:

Share post:

২০১০-১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার টেস্ট সিরিজ জয়ের মুখ দেখেছিল ইংল্যান্ড। তারপর থেকে এখনো পর্যন্ত তিনবার অজিভূমে ব্রিটিশ ক্রিকেটারদের সফর হলেও সিরিজ জয় আর হয়নি। এবার ৫৪৬৮ দিন পর লজ্জা মুক্তি। তবে সিরিজ নয় অন্তত একটা টেস্ট জিতেই চুনকাম হওয়ার হাত থেকে নিজেদের বাঁচালেন স্টোকসরা। মেলবোর্নে ম্যাচ খেলার আগেই সিরিজ হাতছাড়া হয়ে গেছিল। তবে হোয়াইট ওয়াশ হতে হল না ইংল্যান্ডকে। দুদিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে কিছুটা হলেও সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছেন ইংরেজ ক্রিকেটাররা।

পেস আক্রমণে ইংল্যান্ড বাহিনীকে জর্জরিত করতে চেয়েছিল স্মিথের দল। ঘাসের পিচে মিচেল স্টার্কদের আক্রমণ কৌশল বুমেরাং হয়ে ফিরে এল। পাঁচ ম্যাচের টেস্টে প্রথম দিন পড়ল ২০ উইকেট, দ্বিতীয় দিনে ১৬ উইকেট। দুদিনে ৪ ইনিংসে মোট রান ৫৭২। অ্যাশেজ ইতিহাসে যা গত ১১৬ বছরের মধ্যে নিঃসন্দেহে একটা রেকর্ড তো বটেই। এই ম্যাচের আগে মদ্যপান বিতর্ক মাথাচাড়া দিয়েছিল ব্রিটিশ দলে। সিরিজ চলাকালীন সমুদ্র সৈকতে মদ্যপানের অভিযোগ ওঠে ইংল্যান্ড দলের তারকাদের বিরুদ্ধে। তদন্তের নির্দেশ দিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে সমর্থকদের পাশে থাকার অনুরোধ করেন স্টোকস। অবশেষে ফ্যানেদের জয় উপহার দিল তাঁর দল। চতুর্থ ইনিংসে সাহসী ব্যাটিং করল দল। জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল ১৭৫। অস্ট্রেলিয়ার ব্যর্থ করে মেলবোর্নে শেষ হাসি হাসল ইংল্যান্ড।

 

Related articles

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...