Wednesday, June 10, 2026

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

Date:

Share post:

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে তড়িঘড়ি আইসিইউয়ে ভর্তি করানো হয়। সুদেষ্ণার অন্যতম পরিচালক বন্ধু অভিজিৎ গুহ (Avijit Guha) প্রথম এই খবর প্রকাশ্যে আনেন। খাবারের বিষক্রিয়ার জেরেই অসুস্থতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সুদেষ্ণা জানিয়েছেন, “আমরা শান্তিনিকেতনে গিয়েছিলাম। সেখানে বাকিরা যা খেয়েছেন, আমিও তা-ই খেয়েছি। কোনও পার্টিতেও এ বছর যোগ দিইনি। যার থেকে অনেক সময়েই অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে।” কিন্তু ২২ ডিসেম্বর ফেরার পর থেকেই তাঁর শারীরিক সমস্যা তৈরি হয়। তারপরই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন মোটামুটি স্থিতিশীল রয়েছেন পরিচালক। আরও দু একদিন পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

 

Related articles

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...

বিকেলেই আঁধার নামল মহানগরে! তুমুল ঝড়-বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরমের পর অবশেষে বুধবার বিকেলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। এদিন...

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...