Saturday, April 11, 2026

ক্যানসার যুদ্ধে প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক

Date:

Share post:

বছর শেষে দুঃসংবাদ টলিপাড়ায়। মারণরোগে মৃত্যু হল অভিনেত্রী শ্রাবণী বণিকের। শেষ কয়েক সপ্তাহ ধরে রাজারহাট ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। সোমবার সকাল ৯ টা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। ছোটো পর্দা, বড়ো পর্দা বা নাটকের মঞ্চ সব জায়গায় তিনি ছিলেন সমান পারদর্শী। ‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলি আলাপ’ এর মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘আলো’, ‘চাঁদের বাড়ি’র মত বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের দিক থেকে তিনি সফল হলেও তাঁর আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। চিকিৎসার জন্য ১২ লক্ষ টাকা প্রয়োজন ছিল তাঁর। অভিনেত্রীর ছেলে অচ্যুত আর্দশ সমাজ মাধ্যমে সাহায্য চেয়ে লেখেন, “মাকে বাঁচানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময় সাপেক্ষে ব্যাপার তাই আপনাদের সকলের কাছে সাহায্যের অনুরোধ চাইছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য করেও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্য এবং শুভেচ্ছা জন্য আমরা কৃতজ্ঞ থাকব।” তিনি বলেন তার মা অত্যন্ত সাহসী এবং মানসিক দিক থেকে শক্ত। তিনি যে সুস্থ হয়ে যাবেন বলেও আশা করেন অচ্যুত। আরও পড়ুন: আর সহ্য হচ্ছে না! প্রত্যেক মানুষের অধিকার রক্ষা করতেই হবে: গর্জে উঠলেন মমতা

পরিচালক বাবু বনিক বলেন, “কিছু পরিচয় কাজের সূত্রে হয় কিন্তু সেই পরিচয় যখন কোনও চাওয়া-পাওয়া, বা কোনও শর্ত বা কোনও স্বার্থ, সবকিছু ছাড়িয়ে একটা অন্য মাত্রা নেয়। দুটো পরিবারকে অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে, সেটাকেই বোধহয় প্রকৃত বন্ধুত্ব বলে। আজ শ্রাবণীকে হারিয়ে আমি, আমার পরিবার, আমরা সবাই বাকরুদ্ধ। চিরকাল কেউ থাকে না। কিন্তু শ্রাবণী যে এত তাড়াতাড়ি চলে যাবে বিশ্বাস করতে পারছি না। শুনেছি , আত্মার কোনও মৃত্যু নেই। তাই ওঁর আত্মার শান্তি কামনা করি।” অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী লিখেছেন, ‘ভালো থেকো শ্রাবণীদি। অনেক গল্প অনেক ডায়ালগ অনেক সিন বাকি রয়ে গেল। নিশ্চয়ই দেখা হবে আবার তোমার সঙ্গে। অন্য কোথাও, অন্য কোনও দেশে, আর তুমি মন ভর্তি হাসি নিয়ে বলবে, ‘কেমন আছেন অনিন্দিতা।’

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...