Saturday, April 11, 2026

বিজেপি বিধায়কের অবমাননাকর মন্তব্য, এফআইআর তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর 

Date:

Share post:

বাংলাদেশ ইস্যুতে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারের (Ashim Sarkar) অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও বিধায়ক। পবিত্র কোরানের অবমাননা, ধর্মীয় ভাবাবেগে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করার জন্য এই এফআইআর দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমিরুল ইসলাম (Amirul Islam)ও মন্ত্রী আখরুজ্জামান। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁরা।

সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জঙ্গিপুর থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন। মন্ত্রী আখরুজ্জামান এফআইআর দায়ের করেন রঘুনাথগঞ্জ থানায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরান সম্পর্কে প্রকাশ্যে অশালীন, কুরুচিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন। এটা মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় আবেগে আঘাত। সাংবিধানিক পদাধিকারী হিসেবে বিধায়ক অসীম সরকার সাংবিধানিক শপথ নিয়েও দায়িত্ব লঙ্ঘন করেছেন। তাঁর এমন অসাংবিধানিক বক্তব্যে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে । তাঁর এই বক্তব্য ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার মূল চেতনার পরিপন্থী এবং দেশের আইন অনুযায়ী উক্ত মন্তব্যের মাধ্যমে তিনি ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩-এর বিভিন্ন ধারায় দণ্ডনীয় অপরাধ সংঘটিত করেছেন। তাই বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে যথাযথ আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানানো হয় এফআইআরে।

 

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...