Saturday, April 11, 2026

শীতের কামড়ে জবুথবু রাজ্য, মহানগরীতে মরশুমের শীতলতম দিন

Date:

Share post:

সময় যতই বর্ষশেষের দিকে গড়াচ্ছে ততই দাপট দেখাচ্ছে শীত (Winter)। প্রত্যেকদিন নিম্নমুখী উষ্ণতার পারদ। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের থেকে প্রায় দেড় ডিগ্রি কম! পুরুলিয়া, ঝাড়গ্রামে পারদ ৯ ডিগ্রির ঘরে। এদিন ভোরে হুগলির বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে যায় প্রায় ১১ ডিগ্রিতে। হাড় কাঁপানো ঠান্ডার দাপটে কার্যত জবুথবু কলকাতাসহ গোটা বাংলা।

চলতি মাসে একাধিকবার শীতলতম দিন (Coldest Day) পেয়েছে কলকাতা। তবে মঙ্গলের তাপমাত্রা সবথেকে কম। এর আগে পারদ নেমেছিল ১২.৮ ডিগ্রিতে। এবার তা হল ১২.৬ ডিগ্রি। ফলেই দিনভর হাড়কাঁপুনি ঠান্ডা কলকাতায়।কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে উত্তুরে হওয়ার শীতের কাঁপুনি বাড়বে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরে বছরের প্রথম দিনে হালকা বৃষ্টি হতে পারে। শীতের চাদরে ঢেকেছে উত্তরবঙ্গ। জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করতে ভিড় বাড়ছে শৈল শহর দার্জিলিঙে।

 

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...