Thursday, June 11, 2026

বাংলার ঢালাও প্রশংসা, অঙ্ক কষে পরিসংখ্যান দিলেন অর্থনীতিবিদ মৈত্রীশের

Date:

Share post:

বাংলার প্রশংসায় পঞ্চমুখ লন্ডন স্কুল ইকনমিক্সের অধ্যাপক মৈত্রীশ ঘটকের। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্বাস্থ্য যতটা করুণ দেখানো হয় আপেক্ষিক চিত্রটা ততটা খারাপ নয়। রীতিমতো অঙ্ক কষে পরিসংখ্যান দিয়ে জানালেন তিনি। সোমবার কলকাতায় ‘আচার্য পি এন ব্যানার্জি মেমোরিয়াল লেকচার’-এ অর্থনীতিবিদ এক প্রশ্নের উত্তরে জানান, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক সুরক্ষা প্রকল্প মোটেই খারাপ নয়।

ডেনমার্ক, নরওয়ের মতো স্ক্যান্ডিনিভিয়ান দেশগুলিতেও এমন সুরক্ষা প্রকল্প চলে। তবে, এই সরাসরি অর্থ প্রদানের মতো প্রকল্প নিয়ে রাজ্যগুলির মধ্যে প্রতিযোগিতা কাম্য নয়। তা আখেরে দেউলিয়াপনার দিতে ঠেলে দেয় অর্থনীতিকে। ভারতের অন্য রাজ্যগুলির সাপেক্ষে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থান কেমন তা নিয়েই এদিন বিশ্লেষণমূলক বক্তব্য রাখেন মৈত্রীশ। সেখানে স্বাধীনতার পর থেকে রাজ্যের অর্থনৈতিক উত্থানপতনের লেখচিত্র তুলে ধরেন।

মৈত্রীশ ঘটক বলেন, গ্রামে থাকলে থাকা-খাওয়ার খরচ কম। বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশের মতো বিজেপি-চালিত পড়শি রাজ্যের থেকে যে পশ্চিমবঙ্গের মাথাপিছু ‘নেট স্টেট ডোমেস্টিক প্রোডাকশন’ বেশি তারও উল্লেখ করেন। আসলে শুধু রোজগার দেখলে হবে না। ব্যয়টাও দেখতে হবে। জলের ট্যাঙ্কে শুধু জল ভরাটা দেখলে হয় না। জল বেরিয়ে যাওয়াটাও খেয়াল রাখতে হয়। পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হচ্ছে না বলে লোক বাইরে চলে যাচ্ছে, এই যুক্তি মানতে নারাজ মৈত্রীশ। তাঁর যুক্তি, রাষ্ট্রকে শুধু কল্যাণ প্রার্থনা করলে তো হবে না। পরিকাঠামোয় বিনিয়োগ করতে হবে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ তৈরি করতে হবে। আর সেই প্রসঙ্গেই বাংলার পিপিপি মডেলের বিস্তর প্রশংসা করেন মৈত্রীশ। একশো দিনের কাজের প্রশংসা করেন। বলেন, সরকার এই প্রকল্পের প্রয়োজনীয়তার কথা বুঝতে পারছে।

 

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...