Saturday, March 28, 2026

পহেলগাম হামলা-দিল্লি বিস্ফোরণ কি আপনারা করলেন?: নাম না করে ‘দুর্যোধন-দুঃশাসন’ মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

”ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন”- নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরকে তীব্র আক্রমণ তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার, বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে অমিত শাহের (Amit Shah) অনুপ্রবেশ মন্তব্যের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, ”বাংলাতেই শুধু অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে হচ্ছে না। তাহলে পহেলগাম হামলা কে করল? দিল্লি বিস্ফোরণ কে করল? আপনারা করলেন?”

আর কয়েকমাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই ফের বঙ্গে ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন বিজেপির দিল্লির নেতারা। নরেন্দ্র মোদির পরে এবার বঙ্গ সফরে অমিত শাহ। তা নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। নাম না করে মোদি-শাহকে দুর্যোধন, দুঃশাসন বলে কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, ”ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন।”
আরও খবরখুনের মামলায় জেলখাটা আসামির কাছে জেলের কথা শুনতে হবে? স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ কুণালের

এদিন সকালেই অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, সীমান্ত কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না রাজ্য। এর পাল্টা অনুপ্রবেশ ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রশ্ন তুলে তোপ দেগে তিনি বলেন, ”বাংলাতেই শুধু অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে হচ্ছে না। তাহলে পহেলগাঁও হামলা কে করল? দিল্লি বিস্ফোরণ কে করল? আপনারা করলেন?”

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...