Saturday, April 11, 2026

রাজনৈতিক তিক্ততা ভুলে খালেদার প্রয়াণে হাসিনার শোকবার্তা

Date:

Share post:

৮০ বছর বয়সে প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। রাজনৈতিক তিক্ততা ভুলে প্রতিপক্ষের মৃত্যুতে শোক প্রকাশ করলেন শেখ হাসিনা (Sheikh Hasina)।

বাংলাদেশের রাজনীতিতে তাঁরা প্রবল প্রতিপক্ষ। কিন্তু খালেদা জিয়ার (Khaleda Zia) প্রয়াণে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা ভুলে খালেদর প্রয়াণের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) শোক প্রকাশ করলেন।রাজনীতিতে মতভেদ থাকলেও ব্যক্তিগত রেষারেষির চেয়ে দেশের মানুষের প্রতি দেশের দুই প্রধান নারী নেতৃত্বের এই পারস্পরিক শ্রদ্ধা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন।

হাসিনা তাঁর বার্তায় স্পষ্টভাবেই স্বীকার করেছেন যে, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে খালেদা জিয়ার অবদান সবসময় মনে রাখা হবে। হাসিনার মৃত্যুতে, খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি যেমন অভিভাবকহীন হয়েছে, তেমনি দেশের রাজনীতিতেও একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে। এছাড়া তিনি প্রয়াত নেত্রীর ছেলে তারেক রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এক সময় যখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশ-বিদেশের বহু নেতা তাঁর সুস্থতা কামনা করেছিলেন, সেখানে হাসিনার নীরবতা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা তৈরি হয়েছিল।

আগের তিক্ততা ভুলে শেখ হাসিনা নিজেই তাঁর আগের অবস্থান থেকে সরে আসেন এবং খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন। আর আজ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন হাসিনা।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...