Tuesday, March 24, 2026

আঙুল নামান, আপনি মনোনীত-আমি নির্বাচিত: জ্ঞানেশ কুমারে আচরণের প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

“আঙুল নামিয়ে কথা বলুন। মনে রাখুন, আপনি মনোনীত। আমি নির্বাচিত।” দিল্লিতে (Delhi) জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) চোখে চোখ রেখে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আড়াই ঘণ্টার বৈঠক থেকে বেরিয়ে স্পষ্ট অভিষেক জানালেন, “এ দিনের বৈঠকে আমাদের প্রশ্নের কোনও উত্তর দিতে না পেরে মেজাজ হারিয়ে মুখ্য নির্বাচন কমিশনার আমার দিকে আঙুল তুলে কথা বলেছেন ৷ আমি তখন পাল্টা বলি, আঙুল নামিয়ে কথা বলুন৷ আমি জনতার দ্বারা নির্বাচিত ৷ মনোনীত নই ৷“

এদিন দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে হাজির হয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একে একে দশটি প্রশ্ন করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে ছিলেন তৃণমূলের অন্যান্য শীর্ষ নেতানেত্রীরাও৷ অভিষেকের তোলা দশটি প্রশ্নের কোনও উত্তরই দিতে পারেনি কমিশন৷ জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে তিনি বলেন, “এ দিনের বৈঠকে আমাদের প্রশ্নের কোনও উত্তর দিতে না পেরে মেজাজ হারিয়ে মুখ্য নির্বাচন কমিশনার আমার দিকে আঙুল তুলে কথা বলেছেন ৷ আমি তখন পাল্টা বলি, আঙুল নামিয়ে কথা বলুন৷ আমি জনতার দ্বারা নির্বাচিত৷ মনোনীত নই৷ সাহস থাকলে এ দিনের বৈঠকের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করা হোক৷ এরা আঙুল তুলে যা বলবে, তা মানা হবে না৷ আমরা কি বন্ডেড লেবার ? আমরা কি ক্রীতদাস?“

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, “কো অপারেটিভ মন্ত্রী কে? অমিত শাহ। তার সচিব কে ছিল? জ্ঞানেশ কুমার। আপনারা মনে করেন এটা কাকতালীয়? ওকে এই প্রতিষ্ঠান, সংবিধান, দেশ ধ্বংস করার মিশন দিয়ে এখানে পাঠানো হয়েছে। আমরা মানুষের ক্ষমতার সামনে মাথা নীচু করি। ক্ষমতায় থাকা মানুষের সামনে নয়।”

Related articles

বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স, দিনশেষে দালাল স্ট্রিটে রক্তক্ষরণের আশঙ্কা বিশেষজ্ঞদের!

মার্কিন প্রেসিডেন্টের 'ভুয়ো' আশ্বাসে সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনের শুরুতে সেনসেক্স (Sensex) বাজারে চওড়া হাসি। ঊর্ধ্বমুখী নিফটিও (Nifty)। টাকার...

কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির...

SIR মামলাতে থেকে আইপ্যাক কাণ্ড, আজ নজর সুপ্রিম কোর্টে 

মঙ্গলবার রাজ্যে দুই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। একদিকে রয়েছে এসআইআর (SIR) সংক্রান্ত মামলা অন্যদিকে...

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...