Monday, April 13, 2026

জীবন যুদ্ধের লড়াইয়ে মার্টিন, জটিল রোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক বিশ্বকাপজয়ী ক্রিকেটার

Date:

Share post:

বছর শেষে মন খারাপের খবর।  মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন ( Damien Martyn)। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ৫৪ বছর বয়সেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মার্টিন। ২৬ ডিসেম্বর এই জটিল রোগে আক্রান্ত হয়েছেন মার্টিন।

অসুস্থ হওয়ার পরই হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, মেনিনজাইটিসে(Meningitis) আক্রান্ত মার্টিনের জীবন সংশয় রয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

কী এই মেনিনজাইটিস (Meningitis)রোগ? মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা আবরণীর সংক্রমণ ও প্রদাহ হলো মেনিনজাইটিস। এটি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাকের দ্বারা হতে পারে। এটি একটি  প্রাণঘাতী রোগ।

মার্টিনের সতীর্থ গিলক্রিস্ট জানিয়েছেন, মার্টিনকে ( Damien Martyn) আপাতত সেরা চিকিৎসা প্রদান করা হচ্ছে। মার্টিনের পার্টনার আমান্ডা এবং পরিবারবর্গ খুব ভাল করে জানে যে গোটা ক্রিকেট বিশ্ব আপাতত ঈশ্বরের কাছে প্রার্থনা করছে।

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেছেন মার্টিন। ১৪ বছরের কেরিয়ারে ৬৭ টেস্ট ও ২০৮ এক দিনের ম্যাচ খেলা,২০০৩ সালে ফাইনাল ম্য়াচে ভারতের বিরুদ্ধে তিনি অপরাজিত ৮৮ রান করেছিলেন। এবং রিকি পন্টিংয়ের সঙ্গে ২৩৪ রানের পার্টনারশিপ গড়েছিলেন। একদিনের ক্রিকেটে মার্টিন ৪০.৮০ গড়ে মোট ৫,৩৪৬ রান করেন। পাঁচটি সেঞ্চুরিও করেছেন।

ক্রিকেটের ২২ গজে, বহু কঠিন ইনিংসে দলকে বৈতরণী পার করে দিয়েছেন, এবার জীবন যুদ্ধের লড়াইয়ে মার্টিন।

 

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...