Friday, June 19, 2026

‘মস্তানি’র এলাহী বার্থডে! ৪০-এর জন্মদিনে তাক লাগালেন দীপিকা

Date:

Share post:

নিন্দুকদের মুখে ছাই দিয়ে নতুন বছরে দাপুটে মেজাজে ধরা দিলেন দীপিকা পাড়ুকোন (Dipika Padukon)। গত বছরেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমায় কাজ করা নিয়ে পারিশ্রমিক ও ‘আট ঘণ্টা শিফট’ বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি, শুনতে হয়েছিল পরিচালকের তীক্ষ্ণ কটাক্ষও। কিন্তু ২০২৬-এর শুরুতেই বুঝিয়ে দিলেন, কেন তিনি বলিউডের ‘মস্তানি’। নিজের ৪০তম জন্মদিনটি তাঁর প্রিয় ভক্তদের সাথে ভাগ করে নিলেন ।

৫ জানুয়ারি দীপিকার জন্মদিন। তবে ক্রিসমাস-নিউ ইয়ার উদযাপনে স্বামী রণবীর সিংয়ের সাথে গত ২৪ ডিসেম্বরই বিদেশ পাড়ি দিয়েছেন দীপিকা। তাই নিজের বিশেষ দিনটি উদযাপন করেতে ১৮ ডিসেম্বর তাঁর ৫০ জন ভক্তকে রাজকীয় চমক দিলেন দীপিকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওই ভক্তদের মুম্বই আসার বিমানের টিকিট কেটে দেন অভিনেত্রী নিজেই। শুধু তাই নয়, বিমানবন্দর থেকে বিলাসবহুল গাড়িতে তাঁদের অনুষ্ঠানস্থলে নিয়ে আসা এবং প্রত্যেকের জন্য নিজের হাতে লেখা চিঠি দিয়ে স্বাগত জানান দীপিকা নিজে। দীপিকার এমন ব্যবহারে মুগ্ধ নিন্দুকরা। আরও পড়ুন: হাসি মুখের আড়ালে লুকিয়ে যন্ত্রণা, লাইভ শেষেই চরম সিদ্ধান্ত শিল্পী দেবলীনার

এদিন অনুষ্ঠানে দীপিকা নজর কেড়েছেন তাঁর বার্গেন্ডি রঙের পোশাকে। নায়িকার পোশাকের রঙের সাথে মিল রেখেই তৈরি করা হয়েছিল বিশাল এক তিন তলার চকোলেট কেক। খাওয়াদাওয়ার তালিকায় ছিল এলাহি আয়োজন। মোগলাই খানা থেকে শুরু করে উত্তর ভারতীয় এবং নিজের প্রিয় দক্ষিণী পদের বিভিন্ন খাবার ছিল মেনুতে। খাওয়াদাওয়ার শেষে প্রত্যেক ভক্তের হাতে দীপিকা তুলে দেন দামী ‘রিটার্ন গিফট’।

সম্প্রতি দীপিকার বার্থডে পার্টির অন্দরমহলের ভিডিও ভাইরাল হতেই ভক্তরা বলছেন, বিতর্ক যাই থাকুক না কেন, দীপিকাই আসলে বলিউডের আসল ‘কুইন’। বর্তমানে দক্ষিণী এবং বলিউড— দুই ইন্ডাস্ট্রিতেই দীপিকার হাতে রয়েছে একাধিক মেগা বাজেট সিনেমা। ২০২৬ সাল যে বক্স অফিসে তাঁর রাজত্ব হতে চলেছে, জন্মদিনেই তার ইঙ্গিত দিয়ে রাখলেন এই অভিনেত্রী।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...