শামিকেও দিতে হবে ভোটাধিকারের প্রমাণ, ডাক পেলেন SIR শুনানিতে

Date:

Share post:

ভারতীয় দলের ক্রিকেটার। কিন্তু তার পরেও ভোটাধিকারের প্রমাণ দিতে হবে মহম্মদ শামিকে (Mohammed Shami)।  SIR শুনানিতে ডাক পেলেন মহম্মদ শামি। বাংলার হয়ে খেলা থাকায় আপাতত হাজিরা দিতে পারছেন না।

বর্তমানে রাসবিহারী বিধানসভার অন্তর্ভুক্ত কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি (Mohammed Shami)। সেখানকার ভোটার হিসাবে নথিভুক্ত রয়েছে তারকা পেসারের নাম। সোমবার যাদবপুরের কার্জননগর স্কুলের শুনানিতে ডাকা হয়েছিল তাঁকে।  কিন্তু এসআইআর(SIR) শুনানিতে সোমবার হাজিরা দিতে পারছেন না শামি। বর্তমানে শামি আছেন রাজকোটে। বাংলা দলের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন তারকা পেসার।

শামির পরিবারের  পক্ষ থেকে স্থানীয় বিএলও-কে জানানো হয়েছে সোমবার শামির পক্ষে শুনানিতে তাঁর পক্ষে যোগ দেওয়া সম্ভব নয়। আগামী ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তিনি সময় পাবেন শুনানিতে হাজিরা দেওয়ার জন্য। বিজয় হাজারে ট্রফির পরের রাউন্ডে উঠলে ১২ জানুয়ারি ফের বাংলা দলে যোগ দেবেন শামি।

উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্ম হলেও শামি ক্রিকেটের টানেই চলে আসেন বাংলায়। দীর্ঘদিন ধরেই বাংলার বাসিন্দা, বাংলার হয়েই প্রতিনিধিত্ব করেন। কিন্ত তার পরেও বাংলার ভোটাধিকারের প্রমাণ দিতে হবে জাতীয় দলের তারকা পেসারকে।

স্থানীয় পৌর সদস্যা মৌসুমী দাস গোটা বিষয়টির দিকে নজর রাখছেন। তাঁকে বিএলএ-রা সব রকম সহযোগিতা করবেন জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...