Monday, March 30, 2026

সকাল সকাল শুভেচ্ছা: মুখ্যমন্ত্রীর জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সোমবার বাংলার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলা তথা দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে মুড়িগঙ্গার উপর সেতু শিলান্যাস করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে সেই সঙ্গে এই দিনটি অন্য একটি কারণেও গুরুত্বপূর্ণ রাজ্যবাসীর কাছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন (birthday)। জন্মদিনের সকালে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

মুখ্যমন্ত্রীর জন্মদিনের সকালে তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী (Prime Minister) বার্তা দেন, বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা দিদির জন্মদিবসে তাঁকে শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।

আরও পড়ুন : বাম-বিজেপি দেয়নি যে সেতু তারই শিলান্যাস: কেমন সেই মুড়িগঙ্গা সেতু

জন্মদিন নিয়ে কোনওদিনই কোনও আড়ম্বর করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। অনুগামীরা ভালোবেসে বিভিন্ন এলাকায় পালন করে থাকেন জন্মদিবস। প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি দলীয় নেতাদের পাশাপাশি অভ্যাস মতোই দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের (Chief Minister) শুভেচ্ছা বার্তা দেন। তবে বিজেপি মুখ্যমন্ত্রীদের জন্য যেভাবে প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় মোদিকে, বাংলার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সেই ধরনের বার্তা অনুপস্থিত।

Related articles

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...