Friday, June 19, 2026

বিদেশিনী বান্ধবীর সঙ্গে প্রেমে সিলমোহর, বসন্তেই বিয়ের পিড়িতে ধাওয়ান

Date:

Share post:

বসন্তেই বিয়ের পিড়িতে বসছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। আয়েষার সঙ্গে সম্পর্ক আইনত অতীত হয়েছে। অতীত জীবনের যন্ত্রনা ভুলে বিদেশিনীর প্রেমে মজে ছিলেন গব্বর। অবশেষে আইরিশ বান্ধবী সোফি শাইনকে ( Sophie Shine) বিয়ে করতে চলেছেন ধাওয়ান।

বেশ কয়েক মাস ধরেই সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান (Shikhar Dhawan)। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ধাওয়ান-সোফি। দিল্লি এনসিআরে বিয়ের অনুষ্ঠান হবে।

ধাওয়ানের ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, “নতুন করে জীবন শুরু করতে চলেছে ধাওয়ান। দু’জনেই খুব খুশি।” ধাওয়ান নিজেই বিয়ের বেশির ভাগ জিনিস তদারকি করছেন। বিয়ে ঘরোয়াভাবেই করতে চান ধাওয়ান। এই মুহূর্তে তিনি যেমন আছেন, বিয়ের অনুষ্ঠানেও সেটাই তুলে ধরা তাঁর লক্ষ্য।

ক্রিকেটমহল ও বলিউডের অনেক তারকা উপস্থিত হতে পারে তাঁদের বিয়েতে। ইতিমধ্যে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...