Monday, March 30, 2026

আশুতোষ কলেজে স্টুডেন্টস উইক সেলিব্রেশন

Date:

Share post:

বর্তমান প্রজন্মের সার্বিক বিকাশ ও সমাজ সচেতনতা বাড়ানোর মাধ্যমে সমাজের আসল উন্নতি সম্ভব- এই ভাবনাকে মাথায় রেখেই প্রতি বছরের মতো এবছরও আশুতোষ কলেজের (Ashutosh College) উদ্যোগে আয়োজন করা হয়েছে স্টুডেন্টস উইক সেলিব্রেশন। শিক্ষার্থীদের প্রতিভা ও মানসিকতার বিকাশ ঘটাতে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি বর্তমান সময়েরর গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

আটদিনদের কর্মসূচির দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে দুটি আলোচনা পর্ব। প্রথম পর্বে লিঙ্গ সমতা, সামাজিক সচেতনতা, লিঙ্গ বৈষম্যে গণমাধ্যমের ভূমিকা এবং পকসো আইনের গুরুত্ব ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন দর্শন বিভাগের অধ্যাপক ড. চন্দ্রিমা ভর ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শুভশ্রী ঘোষ। বক্তব্যের সপক্ষে তুলে ধরা হয়েছে বিভিন্ন সময় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন।

দ্বিতীয় পর্বে নেট দুনিয়ায় সাধারণ মানুষের হেনস্থা, সামাজিক মাধ্যমের অপব্যবহার, নেট দুনিয়াতে কীভাবে শিশুদের পণ্য বানিয়ে টাকা আয়, শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে আলোচনা করেন সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক ড. প্রিয়াঙ্কা রায় ও অধ্যাপক শিখি চট্টোপাধ্যায়। পাশাপাশি আমেরিকার মতো উন্নত দেশেও সামাজিক মাধ্যম ব্যবহারের নির্দিষ্ট ও কার্যকর নীতিমালার অভাব রয়েছে—এই বিষয়টিও আলোচনায় উঠে আসে। এছাড়াও আট থেকে আশি—সব বয়সের মানুষের মধ্যেই ব্যক্তিগত তথ্য প্রকাশের প্রবণতা বাড়ছে এই নিয়েও আলোচনা করা হয়। আলোচনা পর্বের ফাঁকে ফাঁকে প্রশ্নোত্তরের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের মতামত তুলে ধরেন। আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট! ভোগান্তিতে যাত্রীরা

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...