Monday, March 30, 2026

মিলল না জামিন: উমর খালিদ, সারজিল ইমাম বাদে বাকিদের জামিনের সুপ্রিম নির্দেশ

Date:

Share post:

পাঁচ বছরেও দোষী প্রমাণ করতে পারেনি দিল্লি পুলিশ। তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের সামনে নিজেদের অপরাধ লঘু করে দেখাতে ব্যর্থ উমর খালিদ (Umar Khalid) ও সারজিল ইমাম (Sharjeel Imam)। তাঁদের সঙ্গে গ্রেফতার বাকিদের অপরাধ লঘু হলেও ইউএপিএ (UAPA) ধারায় অপরাধী খালিদ সারজিলের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সঙ্গী পাঁচজনের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।

সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ খারিজ করে দেয় উমর খালিদ ও সারজিল ইমামের জামিনের আবেদন। ২০১০ সালের দিল্লি গণ্ডগোলের পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের (larger conspiracy) সঙ্গেই এখনও এই দুজনের যোগ প্রমাণিত বলেই পর্যবেক্ষণ দুই বিচারপতির বেঞ্চের।

সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী যদিও, বিচারপ্রক্রিয়ার আগে এত দীর্ঘ জেলবন্দি দশা নিয়ে কেন্দ্রের জবাব তলব করা হয়। পাঁচ বছর ধরে বিনা জামিনেই জেলবন্দি দিল্লির জেএনইউ-এর (JNU) ছাত্র উমর খালিদ ও সারজিল ইমাম।

আরও পড়ুন : রাষ্ট্রসঙ্ঘের পরে পোপ লিও: স্বাধীনতা কী থাকবে ভেনেজুয়েলার, উদ্বেগ প্রকাশ

তবে এই মামলায় অভিযুক্ত পাঁচজনের জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সোমবার জামিন মঞ্জুর হয় গুলফিসা ফাতিমা, মীরান হায়দর, শিফা উর রহমান, সালিম খান ও শাদাব আহমেদের। আদালতের পর্যবেক্ষণ, তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে তাঁরা মুক্ত নন। তবে তাঁদের অপরাধ এখনও পর্যন্ত লঘু। ফলে একাধিক শর্তে জামিন মঞ্জুর হয় তাঁদের।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...