Friday, June 19, 2026

অভিষেকের কপ্টার উড়তে বাধা DGCA-এর! সড়কপথেই বীরভূমে যেতে পারেন তৃণমূলের সেনাপতি

Date:

Share post:

বীরভূমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পূর্বঘোষিত কর্মসূচিতে যাওয়ার জন্য নির্ধারিত কপ্টার উড়তে বাধা DGCA-এর। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। সড়কপথেই বীরভূম যাবেন অভিষেক বলে দলীয় সূত্রে খবর।

রাজ্যজুড়ে ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি নিয়ে বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) কয়েক মাস আগেই ভোটের ময়দানে নেমে পড়েছেন অভিষেক। বারুইপুর, আলিপুরদুয়ারের পর মঙ্গলবার বীরভূমে (Birbhum) জনসংযোগ কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এদিন রামপুরহাট বিধানসভার বিনোদপুর মাঠে অভিষেকের মেগা জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। হেলিপ্যাড থেকে সোজা তারাপীঠ মন্দির (Tarapith Temple) পৌঁছনোর কথা ছিল অভিষেকের। সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে সোনালি বিবির (Sonali Bibi) সঙ্গে দেখা করার কথা তাঁর।

এদিন বেহালা ফ্লাইং ক্লাব থেকে ওড়ার কথা ছিল অভিষেকের চপারের। সেই মতো পৌঁছেও যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু DGCA ওড়ার অনুমতি দেয়নি। কী কারণে বাধা- তার কোনও কারণ দেখানো হয়নি। এরপরেই এতে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে শাসকদল। তাদের অভিযোগ, তৃণমূলের সেনাপতির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিতেই অনুমতি দেওয়া হয়নি।
আরও খবর: রাজীব কুমারের পরে DGP কে? UPSC-র নির্দেশে বেনজির জটিলতা

বাংলা বলার কারণে বাংলাদেশের পুশব্যাক করা হয়েছিল অন্তঃসত্ত্বা সোনালিকে। প্রথম থেকেই এই ঘটনার প্রতিবাদ করেছে রাজ্যের শাসকদল। সোমবার, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এদিনের জনসভার আগেই তিনি রামপুরহাট হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল অভিষেকের।

দলীয় সূত্রে খবর, কপ্টারে যেতে না পেরে সড়ক পথে বীরভূম যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যত রাতই হোক সভা করবেন তিনি। রাতে থাকবেন বীরভূমেই।

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...