Friday, June 19, 2026

নতুন বছরে পার্টি মুডে ধোনি, তারকা দম্পতির ছবি ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

নতুন বছরের শুরু থেকেই পার্টি মুডে মহেন্দ্র সিং ধোনি(MS Dhoni)। নতুন বছরের সূচনা লগ্নে পরিবারের সঙ্গে তাইল্যান্ডে কাটিয়েছিলেন এমএস ধোনি(MS Dhoni)। এবার ধোনি-সাক্ষীর পার্টির একগুচ্ছ ছবি প্রকাশ্যে এল।

নতুন বছর পড়েছে কয়েকদিন হল। সেলিব্রেশনেল গা ভাসালেন ধোনি দম্পতিও। সম্প্রতি একটি জন্মদিনের পার্টিতে যান দু’জনে। তারপর একগুচ্ছ ছবি পোস্ট করেন সাক্ষী। মাহিকে কেক খাইয়ে দিচ্ছেন, আবার একসঙ্গে রোম্যান্টিট মুডে ছবিও তুলেছেন। কোনও ছবিতে দেখা যাচ্ছে কোনওটায় দু’জনে একসঙ্গে সময় কাটাচ্ছেন।

তবে তাঁরা কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি। কিন্তু যেখানেই যান না কেন, পার্টিতে অনেকেই ছিলেন। ধোনি সাক্ষীর ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে সময় লাগেনি।

মহেন্দ্র সিং ধোনি ২০২৬ সালের সূচনাটা করেনবিদেশে। তাইল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটান ধোনি। সাক্ষী ধোনি  একটি ছবি পোস্ট করেছেন সেখানে সেখান টুপি মাথায় দেখা যাচ্ছে তাঁকে এবং মাহিকে , সঙ্গে রয়েছেন কন্যা জিভাও। সঙ্গে ক্যাপশনে লেখা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

কয়েক মাস পরই শুরু আইপিএল,ফের থালাকে দেখার অপেক্ষায় ভক্তরা। তবে তার আগে সময়টা চুটিয়ে উপভোগ করছেন ধোনি।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...