Wednesday, June 24, 2026

আইএসএল নিয়ে জট কাটল, ঘোষিত হল লিগ শুরুর দিনক্ষণ

Date:

Share post:

অবশেষে শুরু হচ্ছে আইএসএল(ISL)।  মঙ্গলবার খোদ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর উপস্থিতিতে ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন।১৪ ফেব্রুয়ারি থেকে শুরু আসন্ন আইএসএল(ISL)। ঘোষণা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর।

এবার ১৪ দল লিগে অংশ নেবে। যে ১৪ টি দল এবারের আইএসএলে খেলবে তারা হল মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহমেডান, ইন্টার কাশি, মুম্বই সিটি, চেন্নাইয়িন, এসসি দিল্লি, বেঙ্গালুরু, নর্থ ইস্ট, জামশেদপুর, ওড়িশা, কেরালা ব্লাস্টার্স, ইন্টার কাশি এবং এফসি গোয়া।

সেই বৈঠকেই আইএসএলের সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে ক্লাবগুলিকে। তারপরই ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, “আগামী ১৪ ফেব্রুয়ারি আইএসএসএল শুরু হবে। ১৪টি দলই খেলতে রাজি হয়েছে। এই লিগ থেকে আবারও আমরা বড় বড় ফুটবলার পাব বলেই আশা করা যায়।”

এর আগেই বলা হয়েছিল কাটতে চলেছে আইএসএল জট৷ ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, আগামী সপ্তাহেই ২০২৬ সালের আইএসএল-এর নির্ঘণ্ট ঘোষণা করা হবে৷ আজকের বৈঠকে সম্ভাব্য রোড ম্যাপ ক্লাব গুলোক জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। কিছু হোম ম্যাচ কিছু অ্যাওয়ে ম্যাচ হবে।

তবে লিগের স্পনসর বা ইনভেস্টর কারা সে বিষয়ে কোনও কিছু জানানো হয়নি ফেডারেশনের পক্ষ থেকে।  লিগ আয়োজনের মোট বাজেট হয়েছে ২৪ কোটি ২৬ লক্ষ টাকা। এর মধ্যে এআইএফএফ দেবে ৯ কোটি ৭৭ লক্ষ টাকা। বাকি টাকা ক্লাবগুলি দেবে। লিগের স্বার্থে প্রতিটি ক্লাবই ফ্র্যাঞ্চাইজি ফি হিসাবে ১ কোটি টাকার কিছু বেশি দিতে রাজি হয়েছে।

সোমবার রাতে প্রতিটি আইএসএল ক্লাবকে আলাদা করে ফোন করেন এআইএফএফ-এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে আলোচনাতে জট কাটল।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...