Tuesday, March 31, 2026

প্রয়াত হাঙ্গেরির বর্ষীয়ান পরিচালক বেলা টার, শোকপ্রকাশ হলিউডের

Date:

Share post:

৭০ বছর বয়সে প্রয়াত বিখ্যাত হলিউড পরিচালক বেলা টার (Bela Tarr passed away)। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। ইউরোপীয় চলচ্চিত্র অ্যাকাডেমি মঙ্গলবার বেলা টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোকপ্রকাশ করেছে হলিউডের অভিনেতা থেকে পরিচালক প্রযোজক সকলেই।

মাত্র ১৬ বছর বয়সে বাবার উপহার দেওয়া একটি ক্যামেরা দিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। তখন। কোনও পেশাদারিত্ব ছিল না। পরবর্তীতে বালাজ স্টুডিওতে যোগ দেন। ১৯৭৭ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেন যার নাম ছিল ফ্যামিলি নেস্ট (Family nest)। চলচ্চিত্র জগতে অনেকেই তাঁকে ‘স্লো সিনেমা’ আন্দোলনের অন্যতম পথিকৃৎ বলে মনে করেন। ‘সেট্যানট্যাঙ্গো’, ‘ড্যামনেশনে’র মতো ছবি তৈরি করে তিনি সকলের মন জয় করেন। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ৪৪০ মিনিটের দৈর্ঘ্যের ‘সেট্যানট্যাঙ্গো’ ছবিতে গ্রাম কমিউনিজম ভেঙে পড়ার মেসেজ থেকে প্রাকৃতিক দুর্যোগের কাহিনী অসাধারণ ভঙ্গিমায় তুলে ধরেছিলেন তিনি। ২০১১ সালে আন্তর্জাতিক চলচিত্র থেকে অবসর নেন। শেষ জীবনে নতুন পরিচালকদের প্রশিক্ষণ দিতেন। দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবশেষে শেষ হল জীবন সফর।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...