Tuesday, March 31, 2026

হাসপাতালের মর্গে দেহ রাখতে ২২ হাজার টাকা দাবি! খবর পেয়েই পদক্ষেপ মদনের

Date:

Share post:

সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে (Sagar Dutta Medical College Hospital) মর্গে দেহ রাখার জন্য ২২ হাজার টাকা চাওয়ার অভিযোগ। মৃতের ছেলের ফোন পেয়ে দ্রুত পদক্ষেপ কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। ইতিমধ্যেই অভিযুক্ত কর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বরাহনগর পুরসভার এলাকার এক নম্বর ওয়ার্ডে অনির্বাণ রায় নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের থেকে দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখার জন্য পাঠায় বরাহনগর থানার পুলিশ। সেখানে পৌঁছতেই মর্গে দেহ প্যাকিং করার জন্য হাসপাতালেরই কর্মী আকাশ মল্লিক (Akash Mallik) ২২ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেছেন মৃতের ছেলে অর্পণ রায় (Arpan Roy)। তিনি ফোনে গোটা ঘটনা জানান বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra)। দ্রুত সেখানে পৌঁছন তৃণমূল কর্মীরা। উপস্থিত হয়ে কামারহাটি থানার পুলিশ। এরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের হয়রান করার অভিযোগ উঠছে। এই ধরনের ঘটনায় পুলিশকে করা পদক্ষেপের কথা বলেছেন মদন।

 

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...