Tuesday, March 31, 2026

দলের তথ্যপ্রযুক্তি নথি হাতাতে ইডি হানা: বিকাল থেকেই ব্লকে ব্লকে প্রতিবাদে তৃণমূল

Date:

Share post:

একের পরে এক বাংলার উপর রাজনৈতিক লড়াইয়ের বাইরে গিয়ে আঘাত। প্রথমে বঞ্চনা, পরে বাঙালি দেখলেই অত্যাচার। সব শেষে এসআইআর করে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। দিল্লির স্বৈরাচারী বিজেপির সব পন্থা যখন ফেল করল, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (central agency) দিয়ে দলের তথ্য প্রযুক্তি সংস্থার হাতে থাকা নথি হাতিয়ে তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টা। একের পরে এক মোদি-শাহর সব স্বৈরাচারী পন্থা এবার মাত্রা ছাড়িয়েছে। বৃহস্পতিবার আইপ্যাক (IPac office) দফতরে ইডি-র হানার পরই রাজ্য জুড়ে প্রতিবাদে তৃণমূল নেতা কর্মীরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে বৃহস্পতিবার বিকাল ৪টে থেকে ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবেন নেতা-কর্মীরা।

নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল নেতা কর্মীরা দলের জনসংযোগ থেকে কর্মসূচি নিয়ে পরিকল্পনা ও পথ নির্বাচন করছেন। সেই সময়ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার দফতরে হানায় সম্পূর্ণ প্রকাশ্যে বিজেপির উদ্দেশ্য। তৃণমূল নেত্রী দাবি করেন রাজনৈতিকভাবে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে বারবার বিজেপি, বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রী কেন্দ্রের তদন্তকারী সংস্থাগুলিকে এগিয়ে দেয়। এটা তাদের স্বভাব। তবে বারবার তৃণমূল এই পদ্ধতি বরদাস্ত করবে না।

২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্রমশ বাংলায় জমি হারাচ্ছে। প্রথমে বাংলাকে বঞ্চিত করে বাংলা দখলের বিজেপি চেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা ও বাংলাদেশে পাঠিয়ে দিয়েও বাংলার মানুষের সমর্থন পায়নি বিজেপি। এরপর এসআইআর (SIR) করে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে গিয়ে বাংলার মানুষের কাছে বিজেপির মুখোশ খুলে গিয়েছে। শেষ পর্যন্ত তৃণমূলের নির্বাচনী পন্থা সংক্রান্ত নথি হাতিয়ে ভোটে জেতার জঘন্য খেলায় বিজেপি।

আরও পড়ুন : SIR থেকে প্রার্থী তালিকা – হাতাতেই আইটি অফিসে ইডি হানা, তোপ মমতার

তবে এবার আর তৃণমূল মুখ বুজে সব সহ্য করবে না। বিজেপির সামনে মাথা নত করবে না, স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নির্দেশ দেন বৃহস্পতিবার বিকাল থেকেই ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল করবে নেতা কর্মীরা। প্রয়োজনে তৃণমূলের এই কর্মসূচি আরও দীর্ধ হতে পারে বলে দলীয় সূত্রে খবর।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...