Friday, March 13, 2026

আইপ্যাকে ED অভিযানের প্রতিবাদ করায় রাজধানীতে তৃণমূল সাংসদদের আটক দিল্লি পুলিশের 

Date:

Share post:

তৃণমূলের নথি চুরি করতে কলকাতায় আইপ্যাকের (IPAC) অফিসে অভিযান চালিয়েছিল ইডি, প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের বাইরের ধর্না দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা (TMC MP’s)। আচমকাই অমিত শাহের দিল্লি পুলিশ (Delhi police) সেখানে পৌঁছে মহুয়া মৈত্র (Mahua Moitra), শতাব্দী রায় (Shatabdi Roy), সাকেত গোখলে, প্রতিমা মণ্ডল,  ডেরেক ও ব্রায়েন-সহ তৃণমূলের আট সংসদকে রীতিমতো টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে শুরু করে। নির্লজ্জ স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ মহিলা-পুরুষ নির্বিশেষে তৃণমূল সাংসদদের শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ উঠেছে।

রাজধানীতে যেভাবে তৃণমূলের জনপ্রতিনিধিদের উপর দিল্লি পুলিশ চড়াও হয়েছে, মহিলা সাংসদদের গায়ে হাত দেওয়া হয়েছে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। মানুষ এর জবাব দেবে। এদিন সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘গোটা দেশ দেখছে কীভাবে নির্বাচিত প্রতিনিধিদের হেনস্থা করা হচ্ছে। আমরা বিজেপিকে হারিয়েই ছাড়বো’।

ডেরেক ও ব্রায়েন, শতাব্দী রায়রা স্পষ্ট বলে দেন, “অমিত শাহ গতকাল আমাদের অফিসে দলের স্ট্র্যাটেজি চুরি করতে পাঠিয়েছিল। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করায় এটা কী ধরণের আচরণ?” ধস্তাধস্তির মধ্যেই দিল্লি পুলিশের আধিকারিককে ডেরেক বলেন, ‘এভাবে মহিলার সংসদদের গায়ে আপনারা হাত দিতে পারেন না।’ বসে পড়েন বাপি বর্মন। তাঁকে কার্যত চ্যাংদোলা করে ভ্যানে তোলা হয়। ধাক্কা দেওয়া হয় কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়দের।

শুক্রবার সকাল থেকে কর্তব্য পথের এক নম্বর গেট অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে বিক্ষোভে বসেন আট তৃণমূল সাংসদ। অমিত শাহ ও এনফোর্সমেন্ট ডিরেক্টারিদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি হাতে পোস্টার নিয়ে ধর্না দেন তাঁরা। বার্তা, ইডি এবং বিজেপি একদিকে, অন্যদিকে বাংলার জনতা। তারপরই দিল্লি পুলিশের এই নির্লজ্জ আচরণ।

সোশাল মিডিয়ায় রাজ্যের শাসকদলের প্রশ্ন, “এটা কী ধরনের গণতন্ত্র অমিত শাহ? এভাবে জনপ্রতিনিধিদের উপর হামলা চালিয়ে গণতন্ত্রকে গুঁড়িয়ে দেবেন ভেবেছেন? আসলে আপনারা ভীত বিধ্বস্ত।প্রথমে যেভাবে ইডির অপব্যবহার হল, তারপর শান্তিপূর্ণ ধরনায় জনপ্রতিনিধিদের উপর আক্রমণ, এতে আপনাদের ভয়ই প্রকাশ পায়।”

শেষ খবর পাওয়া অনুযায়ী পার্লামেন্ট স্ট্রিট থানাতেই আটকে রাখা হয়েছে তৃণমূল সাংসদদের।

 

spot_img

Related articles

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...