Thursday, April 2, 2026

মায়েদের আদালতে মোদিবাবু বন্দি! হুঙ্কার অভিষেকের, সুজাতার জয় নিয়ে বড় বার্তা

Date:

Share post:

বাঁকুড়ার মাটিতে বিজেপির বিসর্জন নিশ্চিত করতে শনিবার শালতোড়ায় রণসংকল্প সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই সভা থেকেই আগামী নির্বাচনে সুজাতা মণ্ডলের জয়ী হওয়ার আশা প্রকাশ করলেন অভিষেক। একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলাদের ঘরে বন্দি করে রাখার বিজেপি (BJP) ফতোয়ার বিরুদ্ধে হুঙ্কার দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “যেদিন ভোটের রেজাল্ট বেরোবে, দিল্লি (Delhi) দেখবে কে কাকে বন্দি করেছে।”

২০২৪ সালে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছিল সুজাতা মণ্ডলকে। কিন্তু মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন সুজাতা। এদিন লোকসভা নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “সুজাতা মণ্ডল এখানে রয়েছেন। বিষ্ণুপুর লোকসভায় বিজেপি কানের পাশ দিয়ে বেরিয়েছে। পাঁচ হাজার ভোট মানে কী! আগামী নির্বাচনে এক লক্ষ ভোটে জিতবে। বাঁকুড়ায় অর্ধেক হয়ে গিয়েছে বিজেপি। ২০২৪ সালের ফলের নিরিখে বিজেপি ৬, তৃণমূল ৬। বিজেপির ৬টা কেড়ে নিয়ে এমন ছয় মারতে হবে, যেন বল বাউন্ডারির বাইরে চলে যায়।” অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যেমন সুভাষ সরকারকে প্রাক্তন করেছেন, তেমনই প্রত্যেকটা বুথে বিজেপিকে প্রাক্তন করতে হবে।”

মহিলা ভোটারদের উদ্দেশে অভিষেকের বার্তা, “২ কোটি ৩০ লক্ষ মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিতে সরকার খরচা করে ২৭ হাজার কোটি টাকা। যত দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের মাটিতে আছে, কেউ আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে পারবে না। এটা আমাদের শপথ। আমরা কথা দিয়ে কথা রাখার দল।”

মহিলাদের বন্দি করতে চায় বিজেপি, এ প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, “আজ থেকে পাঁচ দিন আগে বিজেপির রাজ্য কমিটির এক সদস্য (কালীপদ সেনগুপ্ত) সভা করে বলেছেন, যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, তাদের ঘরে বন্দি করে রাখো। তারা যেন ভোট দিতে না পারে। বিজেপির নেতারা মায়েদের বন্দি করে রাখতে চায়। যেদিন ভোটের রেজাল্ট বেরোবে, দিল্লি দেখবে কে কাকে বন্দি করেছে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, মায়েদের আদালতে মোদিবাবুকে হতে হবে বন্দি।”

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...