Friday, April 3, 2026

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন নীরব কমিশন? প্রশ্ন তুলে সিইও দফতরে ডেপুটেশন তৃণমূলের

Date:

Share post:

মানুষের হেনস্তা, পরিযায়ী শ্রমিকদের সমস্যা ও একাধিক দাবিদাওয়া তুলে ধরে শনিবার ফের নির্বাচন কমিশনের সিইও দফতরে ডেপুটেশন জমা দিল তৃণমূল কংগ্রেস। এ দিন বিকেলে কমিশনের দফতরে গিয়ে সিইও-র হাতে লিখিত ডেপুটেশন তুলে দেন দলের পাঁচ প্রতিনিধি। তাঁদের মধ্যে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক এবং মন্ত্রিসভার সদস্য শশী পাঁজা, পুলক রায়, বীরবাহা হাঁসদা ও শিউলি সাহা।

সিইও-র সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে পার্থ ভৌমিক বলেন, নির্বাচন কমিশনের তরফে সার্কুলার জারি করা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এখনও বহু বয়স্ক ও অসুস্থ মানুষকে শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে, যা অনভিপ্রেত ও অমানবিক। এই ধরনের হেনস্তা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন বলে দাবি জানান তিনি।

ডেপুটেশনে আরও বলা হয়, তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত সমস্যাগুলি উচ্চস্তরে না টেনে প্রাথমিক স্তরেই মিটিয়ে ফেলা সম্ভব। সেই কারণে বিএলও বা এআরও স্তরেই এই সমস্যাগুলির নিষ্পত্তি করার আবেদন জানানো হয়েছে।

পরিযায়ী শ্রমিকদের বিষয়েও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। প্রতিনিধিদের বক্তব্য, বিদেশে কর্মরত বা বিদেশে পড়াশোনা করছেন—এমন ভোটারদের ক্ষেত্রে শুনানিতে ছাড় দেওয়ার জন্য কমিশন সার্কুলার জারি করেছে। অথচ দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত পরিযায়ী শ্রমিকদের জন্য এখনও কোনও স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়নি। কেন এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল না, তা অবিলম্বে বিবেচনা করার দাবি জানান তাঁরা। তৃণমূল নেতৃত্বের মতে, মানুষের স্বার্থে এই সমস্ত সমস্যার দ্রুত সমাধান না হলে গণতান্ত্রিক প্রক্রিয়াই প্রশ্নের মুখে পড়বে।

আরও পড়ুন- ব্যতিক্রমী কনটেন্টে ৭ নতুন ওয়েব সিরিজ প্ল্যাটফর্ম আটে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...