Saturday, April 4, 2026

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

Date:

Share post:

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। স্বামীজির পাশাপাশি রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের প্রতিকৃতিতেও মাল্যদান করে শ্রদ্ধা জানান অভিষেক।

স্বামীজির ১৬৩তম জন্মবার্ষিকীতে তাঁর পৈতৃক ভিটে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে এদিন স্বামীজির মূর্তিতে ফুলমালা অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা, বিধায়ক বিবেক গুপ্ত। মহারাজদের সঙ্গে স্বামীজির বাড়ি পরিদর্শনের পাশাপাশি তাঁদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পুজো দেন স্বামীজির বাড়িতে থাকা শিবলিঙ্গেও।

অভিষেককে কাছে পেয়ে নিজেদের সুবিধা-অসুবিধার কথা জানান মহারাজেরা। তৃণমূলের সাংসদের হাতে তাঁরা তুলে দেন স্বামীজির প্রতিকৃতি। সিমলা স্ট্রিটে যাওয়ার আগে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, এমন এক সময়ে যখন বিভেদ বৃদ্ধি পাচ্ছে এবং পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন স্বামীজির সর্বজনীন ভ্রাতৃত্ব এবং ধর্মের মধ্যে সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক হিসেবে দাঁড়িয়ে আছে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আমি সেই মহান আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই যাঁর চিন্তাভাবনা ভারতের নৈতিক ও বৌদ্ধিক বিবেককে আলোকিত করে চলেছে। করুণার মধ্যে নিহিত শক্তি, যুক্তিসঙ্গত বিশ্বাস এবং সহানুভূতি-সহ সেবার জন্য তাঁর আহ্বান আজও গভীরভাবে প্রাসঙ্গিক। স্বামীজি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে মানবতার সেবাই হল ঐশ্বরিক সেবা।

আরও পড়ুন- চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...