Saturday, April 4, 2026

নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

Date:

Share post:

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি মিলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রবিবার রাতেই তাঁদের রিপোর্ট পজিটিভ আসে। খবর পাওয়ার পর সোমবার সকালে রাজ্য সরকারের বিশেষ টিম বারাসাত পৌঁছয়। গোটা পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পর্যবেক্ষণ করছেন বলে প্রশাসন সূত্রে দাবি।

নবান্নে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জানান, দু’জন আক্রান্তই সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় গিয়েছিলেন। তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের বাড়িতেই কোয়ারান্টিনে রাখা হয়েছে। কন্ট্যাক্ট ট্রেসিং-এর কাজ শুরু হয়েছে এবং দ্রুত সংক্রমণের উৎস চিহ্নিত করার চেষ্টা চলছে। স্বাস্থ্যসচিব এন এস নিগম জানান, আক্রান্ত দু’জন বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই রাজ্যজুড়ে নিপা সংক্রান্ত এসওপি কার্যকর করা হয়েছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। আরও পড়ুন: বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, রাজ্যের পরিকাঠামো নিপা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি মেডিকেল কলেজেই নিপা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং পর্যাপ্ত ল্যাব সুবিধা উপলব্ধ। নিপা ভাইরাস সাধারণত বাদুড় থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সে কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বাদুড় খাওয়া ফল বা খোলা খাবার এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় হেল্পলাইনও চালু করা হয়েছে। নাগরিকরা প্রয়োজনে ০৩৩-২৩৩৩-০১৮০ এবং ৯৮৭৪৭০৮৮৫৮ নম্বরে যোগাযোগ করতে পারবেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে, রাজ্যে সাম্প্রতিক বছরগুলিতে নিপা সংক্রমণের ঘটনা না ঘটলেও আগাম সতর্কতায় কোনও ফাঁক রাখা হচ্ছে না। দ্রুত উৎস শনাক্ত ও সংক্রমণ রুখতেই সর্বোচ্চ সতর্কতায় কাজ শুরু করেছে নবান্ন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...