Saturday, June 27, 2026

সংক্রান্তিতে কলকাতার পারদ ১৩ ডিগ্রি, শনিবার পর্যন্ত রাজ্যে কুয়াশার দাপট

Date:

Share post:

মকর সংক্রান্তিতে কি কলকাতার জন্য শীত সাময়িক ‘বিশ্রাম’ নিয়ে নিল, নাকি ১০-১১ ডিগ্রি ঠান্ডা অনুভব করে ফেলায় বুধের সকালে কলকাতার ১৩ ডিগ্রি তাপমাত্রায় খুশি হতে পারছে না বাঙালি? সাগরের স্নান করতে আসা পুণ্যার্থী থেকে সাধারণ মানুষের একটা বড় অংশ বলছেন পৌষের শেষ দিনে আরও একটু হাড় কাঁপানো ঠান্ডা পড়া উচিত ছিল। কিন্তু হাওয়া অফিস (Weather Department) বলছে, শীতের অনুভূতি এতটুকু কমেনি। শনিবার পর্যন্ত কুয়াশা মারবে দক্ষিণবঙ্গে। উত্তরেও একই ছবি। দৃশ্যমান্যতার অভাবের কারণে উত্তরবঙ্গের জেলায় জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে পারতপতন চলছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে, জোরালো উত্তুরে হাওয়ায় বৃহস্পতিবার থেকে কিছুটা কমতে পারে তাপমাত্রা। উত্তর-পশ্চিম থেকে শীতল হাওয়া ঢুকছে রাজ্যে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা খানিকটা নিম্নমুখী হবে। ঠান্ডা বাড়ছে উত্তরে। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...