Saturday, June 27, 2026

সীমান্তরক্ষী‌ বাহিনীর শীর্ষপদে বাংলার IPS

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারি নির্দেশিকা অনুযায়ী, দুই আধাসামরিক বাহিনী ও NIA-র শীর্ষপদে রদবদল হল। প্রবীণ কুমার ইন্দো-তিব্বত বর্ডার (ITB) পুলিশের ডিরেক্টর জেনারেল ছিলেন এবং তিনি ১৯৯৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের OPS ছিলেন। এবার তিনি BSF-এর ডিজি হিসাবে দায়িত্ব পাচ্ছেন। সূত্রের খবর, ITB-র প্রধান হিসেবে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের অন্যতম বৃহৎ আধাসামরিক বাহিনী বিএসএফ-এর নেতৃত্বে তাঁকে আনা হয়েছে।

প্রবীণের বদলে আইটিবিপি-র প্রধান হতে চলেছেন শত্রুজিৎ সিং কাপুর। তিনিও দক্ষ আইপিএস আধিকারিক এবং এর আগে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। চিন সীমান্তে আইটিবিপি-র ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। তাঁর নেতৃত্বে এবার বাহিনীর কার্যকারিতা আরও জোরদার হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সং‌স্থা এনআইএ-র নতুন ডিজি হচ্ছেন রাকেশ আগরওয়াল।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...