Friday, June 26, 2026

শুক্রবার উত্তরবঙ্গ সফরে মমতা, শিলান্যাস করবেন মহাকাল মন্দিরের

Date:

Share post:

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর (NSCBI Airport) থেকে তিনি বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন। নবান্ন সূত্রে জানা গেছে এই সফরে মাটিগাড়াতে মহাকাল মন্দিরের (Mahakal Temple) শিলান্যাস করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আগামী ১৬ জানুয়ারি এই কর্মসূচি রয়েছে। উত্তরবঙ্গের ধর্মীয় ঐতিহ্য ও পর্যটন মানচিত্রকে আরও সমৃদ্ধ করতেই এই মন্দির নির্মাণ প্রকল্প। ১৭ জানুয়ারি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চের উদ্বোধনও করবেন তিনি। এ ছাড়াও বেশ কিছু রাজনৈতিক ও প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন মমতা।

ডিসেম্বরের শেষে নিউটাউনের দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। জমিও চিহ্নিত করা হয়ে গেছে বলে জানিয়েছিলেন তিনি। সবথেকে বড় শিবমন্দির তৈরি করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এবার সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। মাটিগাড়া ও সংলগ্ন এলাকায় সাজ-সাজ রব। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা অনুষ্ঠানস্থলের প্রস্তুতি খতিয়ে দেখছেন। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। মহাকাল মন্দির নির্মাণ প্রকল্পকে ঘিরে মানুষের প্রবল উৎসাহ। প্রশাসন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি অত্যন্ত মর্যাদার সঙ্গে আয়োজন করছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...