Monday, April 6, 2026

আইপ্যাক মামলায় আজ সুপ্রিম শুনানি, শীর্ষ আদালতে নজর রাজনৈতিক মহলের

Date:

Share post:

কলকাতায় আইপ্যাক অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানের (ED raid in ipac office) জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত। বুধবার হাইকোর্টে শুনানির পর বৃহস্পতিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি হবে বলে জানা গেছে। আজ সকাল সাড়ে এগারোটায় বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এই মামলা শোনা হবে। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই ক্যাবিনেট দাখিল করেছে রাজ্য সরকার। তারপরই মামলা করে ইডি (ED)। বুধবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) স্পষ্ট জানিয়েছে, সুপ্রিম শুনানি না হওয়া পর্যন্ত এই মামলা নিয়ে রাজ্যের উচ্চ আদালতে কোনও শুনানি হবে না।

বুধবার কলকাতা হাইকোর্টে দীর্ঘ সওয়ালে ইডির আইনজীবী এসভি রাজু (SV Raju) অন রেকর্ড জানিয়েছেন যে, কেন্দ্রীয় এজেন্সির তরফে আইপ্যাকের কোনও নথি বাজেয়াপ্ত করা হয়নি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, তদন্ত চলাকালীন কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দেওয়া হয়েছে এবং পুলিশের উপস্থিতিতেই গুরুত্বপূর্ণ নথি সরানো হয়েছে। তাই তারা এই মামলায় সুপ্রিম কোর্টের শুনানি চায়। অর্থাৎ এক কথায় আইপ্যাক ইস্যুতে পরবর্তী আইনি পদক্ষেপ আজ শীর্ষ আদালত থেকে শুরু হচ্ছে। শুনানিতে নজর থাকবে রাজনৈতিক মহলের।

 

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...