Monday, April 13, 2026

শ্যুটিংয়ের মাঝেই হাসপাতালে ভর্তি রণিতা

Date:

Share post:

টেলিভিশনের পরিচিত মুখ ‘বাহামণি’ হঠাৎ হাসপাতালে ভর্তি। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণিতা দাস ‘ও মোর দরদিয়া’ ধারাবাহিকে কাজ করছেন। মঙ্গলবার শ্যুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। বমি, মাথার যন্ত্রণা নিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাওয়ায় শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রণিতাকে। সৌপ্তিক চক্রবর্তী এই বিষয়ে জানিয়েছেন রণিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা গাইনোকোলজিকাল সমস‍্যা রয়েছে তাঁর তাই সেটা থেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

তবে খবর প্রকাশ্যে আসার পরেই চিন্তিত অনুরাগীরা। ধারাবাহিকের প্রধান মুখ রণিতাকে বাদ দিয়ে শ্যুটিং কতটা সম্ভব হবে সেটাই এখন আলোচনার বিষয়। বেশ কয়েক সপ্তাহ ধরেই ‘স্লট লিডার’ রণিতার এই ধারাবাহিক। তাই রণিতার দ্রুত সুস্থতা কামনা করছেন টেলি প্রেমীরা। আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে তবে কত দিন তাঁকে হাসপাতালে থাকতে হবে, কবে আবার শ্যুটিংয়ে ফিরবেন সেই বিষয়ে কিছু জানা এখনই সম্ভব হয়নি।

সময়ের অভাবে নিজের যত্ন শিল্পীদের একেবারেই তলানিতে তাই এর আগেও এমন বেশ কয়েকটি ঘটনা নজর কেড়েছে। দিতিপ্রিয়া রায়, জীতু কমল শ্যুটিং থেকে অব্যাহতি নিয়েছিলেন অসুস্থতার ফলেই।

আরও পড়ুন- কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে পারবে রাজ্যও! জানাল সুপ্রিম কোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...