Thursday, March 26, 2026

ক্যালেন্ডারের পাতায় ধরা দিল কলকাতার ঐতিহাসিক স্থাপত্য 

Date:

Share post:

কলকাতার হেরিটেজ ল্যান্ডমার্ক (Heritage landmark of Kolkata) এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতে পি অ্যান্ড সি এবং কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজের (Kolkata society for cultural heritage) তরফে চলতি বছরের ক্যালেন্ডার (new year calendar) প্রকাশিত হল। নেতাজি জন্মজয়ন্তীর দিনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার (ইস্ট অ্যান্ড নর্থইস্ট ইন্ডিয়া) ড. অ্যান্ড্রু ফ্লেমিং (Andrew Flaming) এবং কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজের প্রতিষ্ঠাতা সৌরভ মুখোপাধ্যায় (Sourav Mukhopadhyay), উদ্যোক্তা ও ক্যালেন্ডার ২০২৬-এর প্রধান মুখ বিলকিস পারভিন (Bilkis Parveen)। এটা শুধুমাত্র কোন সাধারণ ক্যালেন্ডার নয়, এ যেন এক শিল্পকর্ম। প্রতিটা পাতায় চমৎকার ফটোগ্রাফি, চিন্তাশীল রচনা এবং সমকালীন নকশার মাধ্যমে কলকাতার বিখ্যাত স্থাপত্য গুলিকে তুলে ধরা হয়েছে।

ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ড. অ্যান্ড্রু ফ্লেমিং,বলেন, “পি অ্যান্ড সি এবং KSCH-এর যুগলবন্দিতে তৈরি এই ক্যালেন্ডার এক কথায় অনবদ্য। এই শহরের ঐতিহ্য শুধুমাত্র স্মৃতিস্তম্ভের মাধ্যমে সংরক্ষিত নয়, বরং এই ধরনের উদ্যোগের মাধ্যমে ফ্যাশন এবং ইতিহাসের মেলবন্ধন হয়, যা আসলে সাংস্কৃতিক এই মহানগরীকে বিশ্বের সাথে সংযুক্ত করে। কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজের (KSCH) প্রতিষ্ঠাতা সৌরভ মুখোপাধ্যায়ের কথায়, এই ক্যালেন্ডার আমাদের তিলোত্তমার নান্দনিক দিক এবং সাংস্কৃতিক গভীরতাকে একত্রিত করে। আইকনিক ল্যান্ডমার্কগুলিকে সকলের সামনে তুলে ধরে। এমনকি ডিজিটাল যুগেও, এই ধরনের কাজগুলি আমাদের শিল্প এবং স্মৃতির সাথে সম্পৃক্ততার আনন্দের কথা মনে করিয়ে দেয়। এটা এমন একটা স্মৃতিচিহ্ন যা সংগ্রাহক উৎসাহীরা বছর শেষ হওয়ার পরেও নিজেদের কাছে রেখে দিতে চাইবেন।

উদ্যোক্তা, ফ্যাশন ইনফ্লুয়েন্সার ও ক্যালেন্ডার ২০২৬-এর প্রধান মুখ বিলকিস পারভিন বলেন, “ পি অ্যান্ড সি (P&C) এবং কেএসসিএইচ এই বছরের ক্যালেন্ডার তৈরি করেছে। কলকাতার এই সৌন্দর্যকে আমরা একত্রে তুলে ধরতে পেরেছি। যদিও ডিজিটাল যুগের নানা সরঞ্জাম আমাদের প্রতিদিনের পরিকল্পনাকে নিয়ন্ত্রণ করে, তবুও এই ক্যালেন্ডার সংগ্রাহকদের কাছে দীর্ঘস্থায়ী হবে বলে আমার মনে হয়।”

 

Related articles

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...

রামনবমীর উদযাপন শান্তিপূর্ণ হোক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চৈত্র শুক্ল নবমী তিথিতে পালিত হয় রামনবমী (Ramnavami)। রামনবমী শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায় ও ধর্মের...

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...