Wednesday, June 17, 2026

বাইপাসে দুর্ঘটনা, বেঙ্গল কেমিক্যালের সামনে লরির ধাক্কায় মৃত ১

Date:

Share post:

ইএম বাইপাসে দুর্ঘটনা(accident in EM Bypass), উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নামার সময় বেঙ্গল কেমিক্যালের (Bengal chemical)কাছে বাইককে ধাক্কা মারে লরি। ছিটকে পড়েন দুচাকায় থাকা দুই আরোহী। দুজনকে দ্রুত উদ্ধার করে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে (bidhannagar state general Hospital)নিয়ে গেলে একজনের মৃত্যুর খবর মিলেছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় দাস (৪২)। তিনি মানিকতলা থানা (maniktala police station) এলাকার ক্যানাল সাউথ রোডের নেতাজিনগর কলোনির বাসিন্দা। শুক্রবার রাতে জামাইয়ের সঙ্গে বাইকে করে লেক টাউন দিক থেকে ই এম বাইপাস ধরে বেলেঘাটার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লরিটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল। ঘাতক লরিটি দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...