Thursday, March 26, 2026

বিজেপির সমর্থনে সরকার গড়বেন: মুখোশ ছেড়ে বেরিয়ে পড়ল হুমায়ুন কবীরের আসল মুখ

Date:

Share post:

নির্বাচনের ঠিক আগে দল ছেড়ে নতুন দল করলেন ভরতপুর বিধায়ক তথা তৃণমূলের সাসপেন্ডের বিধায়ক হুমায়ুন কবীর। তার যাবতীয় প্রতিবাদ তৃণমূলের বিরোধিতায়। কার্যত তৃণমূলের ভোট ভাগ করে বিজেপিকেই সাহায্য করতে চান হুমায়ুন (Humayun Kabir), এমনটাই অভিযোগ তুলেছিল তৃণমূল (TMC)। এবার নিজের মুখেই তিনি নিজে যে বিজেপির (BJP) সঙ্গে যুক্ত আছেন তা স্বীকার করে নিলেন হুমায়ুন কবীর।

বাংলায় নতুন দল গড়ে বেশ কিছু প্রার্থী ঘোষণা করেছিলেন হুমায়ুন কবীর। যার মধ্যে একজন ইতিমধ্যেই কমে গিয়েছে। এরপরেও ২৯৪ আসনে লড়াই করে ১৪৮ আসন জয়ের দাবি করলেন হুমায়ুন। বাংলায় সরকার গড়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) হওয়ার ক্ষেত্রে তিনি নীতীশ কুমারের (Nitish Kumar) উদাহরণ টানলেন হুমায়ুন। দাবি করলেন, যেভাবে বিহারে সংখ্যায় কম বিধায়ক থাকা সত্ত্বেও সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার, সেভাবেই বিধায়ক সংখ্যা কম থাকলেও তিনিই হবেন বাংলার মুখ্যমন্ত্রী।

তবে বাংলায় সরকার গঠন করতে গেলে তিনি অন্য দলের সাহায্য নেবেন এবং সেটা বিজেপি হলেও সেই সাহায্য নেবেন। এমনটাই প্রকাশ্যে জানালেন দাবি করে হুমায়ুন কবীর (Humayun Kabir) বলেন, বিজেপি (BJP) আমাকে সমর্থন দিলে নেব। সরকার (government) গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব।

আরও পড়ুন : বাংলার ভোটার তালিকায় ‘ঘুসপেটিয়া’ বিজেপি রাজ্যের মানুষ: প্রমাণ করল তৃণমূল

আর সেখানেই হুমায়ুন কবীরের পর্দাফাঁস করে তৃণমূল দাবি করে, যেভাবে নিচে নেমেছেন হুমায়ুন কবীর তাতে তিনি জোর গলায় বলে দিচ্ছেন রাজা ও রাজত্ব পাওয়ার জন্য নিজের শিরদাঁড়াও বিক্রি করতে পারবেন। একজন মানুষ যখন মানুষের বিশ্বাস অর্জনে ব্যর্থ হয় তখন বিজেপির কাছে ভিক্ষাও চায় ক্রাচের নিজের পায়ে দাঁড়ানোর জন্য।

Related articles

ভ্যানিশ কুমার প্রতিদিন নির্লজ্জতার নতুন নতুন নজির গড়ছেন: কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের

রাজ্যে ভোটের কাজে পাঠানো চার সাধারণ পর্যবেক্ষককে নিয়ে চুড়ান্ত ক্ষোভ তৃণমূলের (TMC)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য...

ক্ষমতায় এলে বাংলাকে উত্তর প্রদেশ করার হুমকি দিলীপের

বাংলায় বিজেপি (BJP) যে আসলে গুন্ডারাজ চালাতে চাইছে তার ফের প্রমাণ দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোদি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...