Saturday, March 28, 2026

”তৃণমূল সমর্থকদের বাদ দেওয়ার অপচেষ্টা”, ক্ষুব্ধ দেবাংশু

Date:

Share post:

অভিনেতা-সাংসদ দেব, মন্ত্রী শশী পাঁজা, প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর কাছেও পৌঁছে গিয়েছে এসআইআর নোটিশ। বাদ যাননি সিপিএম নেতা কলতান দাশগুপ্ত। এবার নোটিশ পৌঁছে গেল তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের(Debangshu Bhattacharya )কাছে। নোটিশ পেতেই রীতিমত ক্ষুব্ধ হলেন দেবাংশু। জানালেন “এআই দিয়ে তৃণমূল সমর্থকদের প্রোফাইল ট্র্যাক করা হচ্ছে। তারপর সেই লিস্ট বিজেপি তুলে দিচ্ছে নির্বাচন কমিশনের কাছে। পুরোটাই তৃণমূল সমর্থকদের নাম বাদ দেওয়ার চক্রান্ত।”

দেবাংশুর(Debangshu Bhattacharya )মতে “আমাকে ২৭ জানুয়ারি যাওয়ার জন্য বলা হয়েছে। আমি একা নই। আমি আমার দিদি-সহ আমাদের পরিবারের ৪ জন ডাক পেয়েছেন। এখনও পর্যন্ত চারজন ডাক পেয়েছি। আমি এটুকু বলতে পারি আমার কাকু-কাকিমা এবং মা-বাবা প্রত্যেকেরই ২০০২ সালের তালিকায় নাম ছিল। সেই সূত্রে আমাদের প্রোজেনি ম্যাপিং হয়েছে। সে কারণেই ৫৮ লাখের তালিকায় আমাদের কারও নাম আসেনি। অর্থাৎ আমরা পাশ করে গিয়েছিলাম।”

দেবাংশু বলছেন “আমার মা-বাবা, দিদি, আমার প্রত্যেকের নামের বানান, বয়সের ক্ষেত্রেও কোনও কার্ডের সঙ্গে কোনও কার্ডের গড়মিল নেই। শিশিরবাবুর মতো কুমার মাঝখানে ঢোকেনি নতুন করে। চন্দ্রও ঢোকেনি, বা চন্দ্র কুমার বাদ গিয়েছে, এমন কিছুই হয়নি। আমার ডেট অফ বার্থও ঠিক আছে। তাও কেন নোটিস পাঠানো হল সেটা সম্পর্কে এখনও নিশ্চিত নই।”

এরপরেই কমিশনের বিরুদ্ধে সুর ছড়িয়ে তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। তৃণমূল সমর্থক তো বটেই তাঁদের পরিবারের কাছেও নোটিশ পাঠানো হচ্ছে। ১০জনের কাছে নোটিশ গেলে তার মধ্যে ৮ জনই তৃণমূল। এই কাজটা বিজেপি এআই এর মাধ্যমে করছে। সরাসরি নির্বাচন কমিশনের হাতে তুলে দিচ্ছে। এদের উদ্দেশ্যই তৃণমূল সমর্থকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া।”

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...