Tuesday, March 31, 2026

পরকীয়ার জের! প্রেমিকাকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

Date:

Share post:

প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করার পর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের! ঘটনাটি ঘটেছে তমলুক থানার রাম তারক এলাকায়। এই এলাকার হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে তরুণীর মৃতদেহ। খুন হওয়া তরুণীর নাম শ্রাবণী ভুঁইয়া(৩২)। অভিযুক্ত যুবকের সঙ্গে শ্রাবনীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে।

মৃত শ্রাবণী ভূঁইয়া পাঁশকুড়ার মেচগ্রামে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায়। সরস্বতী পুজোর দিন রামতারক এলাকার হোটেলে শ্রাবণী ও অভিযুক্ত বীরবাহু মান্না একসঙ্গে ছিলেন। আরও পড়ুনSIR আতঙ্কের জেরে ফের মৃত্যুর অভিযোগ 

প্রাথমিক তদন্তের পর পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, শ্রাবণী ও বীরবাহুর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এদিন হোটেলে এনে শ্রাবণীকে খুন করার পর বীরবাহু নিজেও বিষাক্ত কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে তমলুক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...