Wednesday, June 17, 2026

কেমন যাবে আপনার আজকের দিনটি

Date:

Share post:


মেষ: সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকে শরিকি অশান্তির আশঙ্কা। তবে সাহিত্য বা সৃজনশীল ক্ষেত্রে সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে। উপার্জনের দিকটি অনুকূল থাকবে।


বৃষ: গৃহে বন্ধুদের সমাগমে আনন্দের পরিবেশ। সপরিবারে ভ্রমণের সম্ভাবনা। স্বাস্থ্য মোটামুটি থাকলেও অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলুন।


মিথুন: কাজকর্মে কিছুটা বাধা আসতে পারে। তবে আর্থিক দিক থেকে উন্নতির ইঙ্গিত রয়েছে। উচ্চপদস্থ আধিকারিকদের প্রশাসনিক ক্ষমতা ও প্রভাব বৃদ্ধি পাবে।


কর্কট: দুপুরের পর থেকে স্বাস্থ্যজনিত সমস্যায় বিব্রত হতে পারেন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও আচরণে সংযম ও মার্জিততা বজায় রাখা জরুরি।


সিংহ: নিকট ভ্রমণে আনন্দলাভ। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। গুণী ও অভিজ্ঞ ব্যক্তিদের সান্নিধ্য লাভের সুযোগ রয়েছে।


কন্যা: সন্তানের দুর্বিনীত আচরণে মানসিক কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে অগ্রগতি হলেও স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন।


তুলা: রোগভোগ বাড়তে পারে, তাই চিকিৎসায় অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে অগ্রগতি ও উপার্জনের ক্ষেত্রে শুভ যোগ বিদ্যমান।


বৃশ্চিক: নিকট ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন বরাত পাওয়ার যোগ। স্বাস্থ্য মোটামুটি থাকবে।


ধনু: কাজকর্মে সাফল্য ও সুনাম বজায় থাকবে। তবে আর্থিক ক্ষেত্রে ব্যয়ের চাপ বাড়তে পারে। পেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা।


মকর: সামাজিক বা সৃজনশীল কর্মে রাজ্যস্তরে সম্মান লাভের যোগ। ব্যবসায় উন্নতি ও অর্থভাগ্য অনুকূলে থাকবে।


কুম্ভ: ব্যবসায় কেনাবেচা ও লাভ বৃদ্ধি পাবে। মানসিক উত্তেজনা দমন করা জরুরি। আঘাতের সম্ভাবনা থাকায় সতর্ক থাকুন।


মীন: ঘরে ও বাইরে বিবাদ এড়িয়ে চলাই শ্রেয়। কর্মক্ষেত্রে সাফল্য এবং বিদ্যায় উন্নতির যোগ রয়েছে।

Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...