Monday, March 30, 2026

আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য রাজ্যের, চলছে পকেট ফায়ার নিয়ন্ত্রণের কাজ

Date:

Share post:

আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে (Anandapur Massive Fire incident) মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার ভোরে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। এখনও পর্যন্ত ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রায় একদিন ধরে চলা উদ্ধার ও আগুন নেভানোর কাজ শেষে মঙ্গলবার দুপুরের পর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। যদিও এদিন সকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় পকেট ফায়ার দেখা যাচ্ছিল বলে দমকল সূত্রে জানানো হয়েছে।দমকল সূত্রে জানা গিয়েছে, ডেকওয়ার্স এলাকা সংলগ্ন একটি খাবারের গোডাউনে প্রথম আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। মঙ্গলবার দুপুরের পর ফরেন্সিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট গোডাউনের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। এখনও পর্যন্ত ১২ জনের নামে নিখোঁজ সংক্রান্ত ডায়েরি দায়ের হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া দেহাবশেষগুলির ডিএনএ পরীক্ষা করা হবে। বুধবার থেকেই ডিএনএ টেস্ট শুরু হওয়ার কথা। পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃতদের দেহাবশেষ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এরপরই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে। আরও পড়ুন: বিয়ের দিনে SIR শুনানিতে ডাক! বরযাত্রী নিয়ে হেয়ারিং সেন্টারে হাজির বর

মঙ্গলবার সকাল ১১টার নাগাদ ঘটনাস্থলে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর সঙ্গে ছিলেন দমকল বিভাগের ডিজি। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে বিকেলে এলাকায় যান কলকাতা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নিখোঁজদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং রাজ্যের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার জন্যই তাঁকে পাঠিয়েছে।

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...