Monday, March 30, 2026

T20 WC: লিটনরা না এলেও ভারতে আসবেন বাংলাদেশের প্রতিনিধিরা, অপ্রস্তুত স্কটল্যান্ড

Date:

Share post:

টি২০ বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ, তাদের পরিবর্ত দল হিসাবে স্কটল্যান্ডের নামও ঘোষণা করে দিয়েছে আইসিসি। বাংলাদেশ দল ভারতে না এলেও আসতে পারেন পদ্মাপারের সাংবাদিকরা। বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিদের আশার বাণী শোনাল আইসিসি।

প্রথমে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের দেশের সব সাংবাদিকদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সংবাদসংস্থা পিটিআই-কে আইসিসির এক সূত্র বলেছে, “নতুন করে সবটা হচ্ছে। যেহেতু আবেদনের সংখ্যা বেড়েছে ও সূচি বদলেছে তাই সময় লাগছে। সাংবাদিকদের কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে।”

তবে অ্যাক্রিডিটেশন পাওয়ার ক্ষেত্রে শর্তও উল্লেখ করা হয়েছে। আইসিসির সূত্র জানিয়েছেন, “প্রতিটা দেশের একটা নির্দিষ্ট কোটা থাকে। ৪০ জনের বেশি সাংবাদিককে কার্ড দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশ থেকে অনেক বেশি সাংবাদিক কার্ডের আবেদন করেছেন। প্রত্যেককে তো দেওয়া যাবে না। কাদের কার্ড দেওয়া হবে তা খতিয়ে দেখা হচ্ছে। তার পর তাদের কার্ড দিয়ে দেওয়া হবে।”

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড(Scotland) । এই নিয়ে সাত বার বিশ্বকাপ খেলবে তারা। তবু হঠাত করে সুযোগ পেয়ে অপ্রস্তুত স্কটিশেরা(Scotland)। ক্রিকেট স্কটল্যান্ডের চিফ এগ্‌জিকিউটিভ ট্রুডি লিন্ডব্লেডের কথায়, কারণ বিশ্বকাপ খেলার কথাই যে ছিল না। দলের স্পনসরের ব্যবস্থা করেননি কর্তারা। বিশ্বকাপের জন্য জার্সিও তৈরি করানো হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে তাদের প্রস্তুতি নিতে হবে।

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...