Tuesday, March 31, 2026

দায়িত্ব নিয়েছিলেন অভিষেক, সেবাশ্রয় ২-এর মধ্যমে চিকিৎসা করিয়ে নিরাময় ১০ বছরের অনুরাগের

Date:

Share post:

নিজের লোকসভা কেন্দ্রের মানুষের কাছে উন্নততর চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় স্বাস্থ্য শিবির করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। অনেক গুরুতর অসুস্থ রোগী চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছেন সেখানে। সেই তালিকায় নাম জুড়ল ১০ বছরের অনুরাগ পালে। ডেঙ্গি আক্রান্ত হয়ে পা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর। সেবাশ্রয় ২ মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা করিয়ে এখন নিরাময়ের পথে সে। সেই খুশির খবর নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূল সাংসদ।


ডেঙ্গি সংক্রমণের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ১০ বছরের অনুরাগ পাল। কয়েকমাস আগে অনুরাগকে তাঁর বাবা-মা বিষ্ণুপুরের সেবাশ্রয় ২ মেডিক্যাল ক্যাম্পে নিয়ে আসেন। তাঁর বাঁ পা মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় ছিলেন পরিবার। বুধবার এই ঘটনার কথা সমাজমাধ্যমে তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে বুধবার অভিষেক লিখেছেন, “একজন বাবা হিসেবে আমি ওই পরিবারের যন্ত্রণার কথা গভীরভাবে অনুভব করেছি। সেবাশ্রয়ের দ্রুত উদ্যোগ ও সমন্বয়ের মাধ্যমে অনুরাগকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের গঙ্গা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সফল পেডিয়াট্রিক ইলিজারভ অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।”

অভিষেক আরও জানান, বর্তমানে অনুরাগ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, এদিন অনুরাগের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছেন তিনি। আশা করছেন, খুব তাড়াতাড়ি অনুরাগ আবার তাঁর সাধারণ জীবনে ফিরতে পারবে।

অভিষেক আশ্বাস দেন, কঠিন সময়ে শুধু অনুরাগের পরিবার নয়, এই ধরনের লড়াইয়ে থাকা প্রতিটি পরিবারের পাশেই রয়েছে সেবাশ্রয়। তিনি অনুরাগের বাবা-মাকে উদ্দেশ্য করে লেখেন, “আপনি এই যুদ্ধে একা নন। সেবাশ্রয় সর্বদা আপনাদের পাশে আছে। একই রকম পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া প্রতিটি পরিবারের জন্য, আমরা আপনার সঙ্গে আছি।”

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...