Tuesday, March 31, 2026

অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ অভিষেকের, পরিবারের প্রতি সমবেদনা

Date:

Share post:

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, নিজের এক্স হ্যান্ডেলে তিনি গভীর শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।

বুধবার, সকালে মহারাষ্ট্রের বারামতিতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawer)-সহ ৫জনের। ঘটনার শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ আরও অনেকে। তদন্তের দাবি জানিয়েছেন মমতা।

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক ও অকাল প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তাঁর পরিবার, সহকর্মী এবং সহযোগীদের পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো সকলের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। গভীর শোকের এই মুহূর্তে তাঁরা শক্তি, সাহস এবং শান্ত থাকুন।“

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...