Wednesday, March 11, 2026

মুখ্যমন্ত্রী কথা রেখেছেন: ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনায় আপ্লুত দেব, মমতার ভূয়সী প্রশংসা

Date:

Share post:

“যিনি কথা রেখেছেন তিনি মুখ্যমন্ত্রী।“ বুধবার, সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে বললেন আপ্লুত ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। এদিন বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে দেব বলেন, “দিদি কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। করলেন আজ। কেউ কথা রাখেনি। যিনি কথা রেখেছেন তিনি মুখ্যমন্ত্রী।

সিঙ্গুরের সভা থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের ভার্চুয়াল সূচনা করেন মুখ্যমন্ত্রী। ১ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন। মঞ্চে উপস্থিত তৃণমূলের আরেক তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন থেকে লড়াই শুরু। এভাবে সমর্থন পেলে বাংলায় তৃণমূলের জয়জয়কার হবে। যারা বাংলা ভাষার বিরুদ্ধে লড়াই করছে তাদের বিরুদ্ধে লড়াই। আমরা দুর্গাপুজো, ইদ, ছট, ক্রিসমাস পালন করি। এইটুকু জায়গাও ছাড়ব না। সকলে মিলে লড়াই করব। আগামী ৩ মাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যতদিন না ভোট শেষ হচ্ছে ততদিন আপনাদের পাশে আছি। সাথে আছি।” আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ, ৪ বছর পর বীরভূম থেকে সরল বগটুই মামলা

এর পরে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন দেব। বলেন, “আজকে দিদি যে কাজটা করলেন এটা কোনও সোজা ব্যাপার নয়। ঘাটালের বাসিন্দারা ভেবেছিলেন এমন কেউ আসবেন যে আমাদের দুঃখ বুঝবেন। আমি প্রথমবার সাংসদ হিসাবে শপথ নেওয়ার সময় বাংলায় বলেছিলাম। ঘাটাল নিয়ে বলেছিলাম। আমি দিল্লিতে গিয়েছি। বৈঠক করেছি। কিন্তু আমাদের কথা রাখেনি কেউ। দিদি কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন। বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। আজ করলেন। কেউ কথা রাখেনি। যিনি কথা রেখেছেন তিনি মুখ্যমন্ত্রী। এখন সোশাল মিডিয়ার যুগ। একটা কথা বললেই ট্রোল হবেন। যে সরকার কথা দিয়েছে, ভোটের পর কথা রাখছে সেই তো ভোট পাবে।”

দলের হয়ে তৃণমূল সাংসদ বলেন, “আমি ঘাটালের ছেলে। এই ফাইলটা প্রতিটি সরকার, প্রতিটা দফতরের টেবিলে ছিল। কিন্তু কেউ কাজ করেনি। ভোট নিয়ে চলে যায়নি। যে দলটা গত ১৫ বছর ধরে মানুষকে আগলে রেখেছে তার তো জেতা উচিত। যে মানুষটা শুধু উন্নয়নের কাজ করে গিয়েছে। তিনি দেখেননি কে সিপিএম, কে কংগ্রেস করে। শুধু সকলের জন্য কাজ করে গিয়েছেন। আমি জোর করব না ভোট দেওয়ার জন্য। একজন মহিলা গত ১৫ বছর ধরে সকলের জন্য কাজ করে গিয়েছেন। আজ আমার বলার দিন নয়। আমার গর্বের দিন। ঘাটাল মাস্টার প্ল্যানের শুভ উদ্বোধন হল আজ। দিদি এবং অভিষেককে হাতজোড় করে ধন্যবাদ জানাচ্ছি।”

গত লোকসভা নির্বাচনের আগে দেব লড়তে চাননি। তিনি বলেছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান হলে,তবেই লড়বেন। তাঁকে কথা দিয়েছিলেন তৃণমূলের মমতা-অভিষেক। সেই কথা রাখায় এদিন আপ্লুত দেব।

spot_img

Related articles

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...

ওল্ড ট্র্যাফোর্ডে সৌরভকে বিশেষ সম্মাননা ম্যানচেস্টার ইউনাইটেডের, বুধেই রওনা মহারাজের

লর্ডসের বুকে জামা উড়িয়ে ভারতীয় ক্রিকেটের দাপট প্রতিষ্ঠিত করেছিলেন যে বাঙালি, এবার ফুটবলের ঐতিহ্যশালী প্রতিযোগিতায় তাঁকে সম্মানিত করতে...

অপরাধীরা সবচেয়ে সুরক্ষিত বিজেপিতে! কয়লা মাফিয়ার বিজেপিতে স্থায়ী সদস্যপদ পাওয়ায় তোপ শশী-পার্থর

বিজেপি অপরাধী-দুর্নীতিগ্রস্তদের আশ্রয়দাতা। ক্রিমিনালদের দলে নিয়েই দলভারী করছে বিজেপি (BJP)। কয়লা মাফিয়া হিসেবে পরিচিত জয়দেব খাঁ-কে (Joydeb Kha)...

আমি বাংলা ছেড়ে যেতে পারছি না: গান্ধীজিকে উদ্ধৃত করে রাজ্যবাসীকে খোলা চিঠি বোসের

বাংলার রাজ্যপাল পদে ইস্তাফা দিলেও রাজ্য ছেড়ে যেতে গিয়ে আবেগপ্রবণ সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)।...