Tuesday, March 31, 2026

আজ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর শেষকৃত্য, অজিতের বাসভবনে সকাল থেকে ভিড় কর্মী – সমর্থকদের

Date:

Share post:

বিমান দুর্ঘটনায় (Plane Accident) প্রয়াত এনসিপি নেতা অজিত পাওয়ারকে (Ajit Pawar) শেষ শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার সকাল থেকে তাঁর দলের নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ এসে উপস্থিত হচ্ছেন কাতেওয়াড়ির বাসভবনে।

নটা পর্যন্ত এখানেই থাকবে মরদেহ। তারপর নিয়ে যাওয়া হবে গাডিমা অডিটোরিয়ামে। সেখান থেকে বিদ্যা প্রতিষ্ঠান প্রাঙ্গণের দিকে। এখানেই সকাল ১১ টা নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর (deputy CM of Maharashtra) শেষকৃত্য সম্পন্ন হবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিন সকাল থেকেই বারামতি জুড়ে শোকের পরিবেশ। প্রিয় নেতাকে শেষবার চোখের দেখা দেখতে ভোর থেকেই ভিড় বাড়ছে। অপ্রীতিকর কোনও পরিস্থিতি এড়াতে শেষযাত্রার (Ajit Pawar Last Rites) সম্পূর্ণ রুট সিসিটিভি ও ড্রোনের মাধ্যমেও নজর রাখা হবে।ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখতে বারামতীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...