Wednesday, April 1, 2026

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

Date:

Share post:

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে কলকাতা পুলিশের পরিকাঠামো ব্যবহার করে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই মর্মে কলকাতা পুলিশের তরফে  দরপত্র আহ্বান করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

পরিকল্পনা অনুযায়ী, কলকাতা পুলিশের অধীনস্থ থানা, ব্যাটালিয়ন এবং বিভাগীয় কার্যালয় মিলিয়ে মোট ২৫টি জায়গায় দ্রুতগতির ইভি চার্জিং স্টেশন বসানো হবে। আলিপুর, পূর্ব যাদবপুর, তারাতলা, প্রগতি ময়দান ও পাটুলি থানা-সহ সল্টলেক, এজেসি বসু রোড, বি টি রোড, ডিএইচ রোড এবং শহর ও সংলগ্ন এলাকার একাধিক জায়গায় ৬০ কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন এই চার্জিং পরিকাঠামো গড়ে তোলা হবে।

চার্জিং স্টেশন স্থাপনের সঙ্গে পেডেস্টাল-মাউন্টেড ইউনিট, বিদ্যুৎ সংযোগ, ভিত্তি নির্মাণ এবং নিরাপত্তা সংক্রান্ত কাজও অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে চার্জিং ব্যবহারের পরিমাণ, শক্তি খরচ এবং যন্ত্রপাতির অবস্থা নজরদারি করা হবে। সংশ্লিষ্ট কর্মীদের প্রাথমিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানা গেছে।রাজ্য সরকারের বৃহত্তর ইভি নীতি অনুযায়ী সরকারি দফতরগুলিতে ধাপে ধাপে বৈদ্যুতিক যান ব্যবহার বাড়ানোর অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- নামেই ‘বেটি বাঁচাও’? মধ্যপ্রদেশে তরুণীকে শ্লীলতাহানি-মারধর BJP নেতার! তীব্র প্রতিবাদ তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আমি অনেকবার বলেছিলাম: কংগ্রেসকে নিশানা করে কী বললেন তৃণমূল সুপ্রিমো

নির্বাচন কমিশনের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকেও (Congress) আহ্বান করেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সেই কথায় কর্ণপাত করেনি হাত...

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক...

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...